স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ঈগল প্রতীক নিয়ে ১লাখ ৬৯ হাজার ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিমানপ্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৯ হাজার ৫শ ৪৩ ভোট।
হবিগঞ্জ-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৫লাখ ১২হাজার ৩০৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ২লাখ ৫৭হাজার ৮৮৪জন, মহিলা ভোটার ২লাখ ৫৪হাজার ৪২৩জন। মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৭৭টি। এই আসনে উপজেলা ভিত্তিক দেখা যায়- মাধবপুরে মোট ইউনিয়ন ১১টি, মোট ভোটার সংখ্যা ২লাখ ৬৮হাজার ৩৬২জন। অপর দিকে চুনারুঘাট উপজেলায় মোট ইউনিয়ন সংখ্যা ১০টি। মোট ভোটার সংখ্যা ২লাখ ৪৩হাজার ৯৪৬ জন।
২০২৩ সালের দ্বাদশ নির্বাচনে নারী পুরুষ মিলে জেলায় মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ১ হাজার ৭৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৫৯ হাজার ৫২২ জন, নারী ভোটার ৮ লাখ ৪২ হাজার ২১০ এবং হিজড়া ভোটার ১৩ জন।
নাহিদা আক্তার পপি বিশেষ প্রতিনিধি 





















