ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

দুর্নীতির খোঁজে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

অনিয়ম-দুর্নীতির অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। প্রায় পাঁচ ঘণ্টার অভিযানে তদন্ত দলটি হাসপাতালের জরুরি বিভাগ, আউটডোর, বিভিন্ন ওয়ার্ডের রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

দুদক সূত্র জানায়, চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে রোগীদের সেবা প্রদানে অবহেলা, সিট প্রদানে ঘুষ দাবি, বহির্বিভাগে টিকিট বিক্রয়ে অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালটিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগের সত্যতা পান দুদকের প্রতিনিধি দলের সদস্যরা।

এরপর দুদকের টিম হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারের সঙ্গে সাক্ষাৎ করে হাসপাতালের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়টি তুলে ধরেন। ডা. ফেরদৌস এসব সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ ব্যাপারে দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোজাম্মিল হোসেন জানান, কুলাউড়া হাসপাতালে অভিযানকালে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সত্যতা পাওয়া গেছে। এসব বিষয় হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেই সঙ্গে তদন্ত প্রতিবেদন আমরা ঢাকায় পাঠাব। এরপর প্রধান কার্যালয়ের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

দুর্নীতির খোঁজে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

আপডেট সময় ০৬:৪১:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪