ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

ঈগলের সমর্থক হওয়ায় সরকারি ভাতা কার্ড ‘কেড়ে নিল’ চেয়ারম্যান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর (ঈগল) সমর্থক হওয়ার কারণে কয়েকজন সুবিধাভোগীর খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড জব্দ করার অভিযোগ উঠেছে হরিণাকুন্ডুর জোড়াদাহ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়ার বিরুদ্ধে। ওই কার্ড তিনি সুবিধাভোগীদের নিকট থেকে গ্রাম পুলিশের মাধ্যমে নিয়ে এনে নিজের কাছে রেখে দিয়েছেন বলে জানিয়েছে ভুক্তভোগীরা।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ -২ (সদর-হরিণাকুন্ডু) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন তাহজীব আলম সিদ্দিকী সমি। এ ছাড়াও আসনটিতে ‘ঈগল’ প্রতীক নিয়ে নাসের শাহরিয়ার জাহেদী মহুলসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ১০ জন প্রার্থী।

জানা গেছে, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জোড়াদাহ ইউনিয়নে নৌকার পক্ষে কাজ করছেন। তবে তাহজীব আলম সিদ্দিকী দীর্ঘদিন ধরে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও নানা ব্যর্থতার কারণে জোড়াদাহ ইউনিয়নে তার অবস্থা বেশ নাজুক। ওই ইউনিয়নে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদীর ঈগল। ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিভিন্ন চেষ্টা তদবির করেও পরিস্থিতির উন্নতি করতে না পারায় ওই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের লাড্ডু ইসলাম, হানেফ আলী, হাসেন আলী, জোড়াদাহ গ্রামের ফারুক হোসেনসহ ‘ঈগল’ প্রতীকের বেশ কয়েকজন কর্মীর নিকট থেকে ‘মা ও শিশু সহায়তা ভাতা’ কার্ড ও টিসিবি’র কার্ড কেড়ে নেওয়াসহ তাদের সঙ্গে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে চলেছেন বলে অভিযোগ উঠেছে।

সর্বশেষ গত সোমবার (১ জানুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মানিক আলীর মাধ্যমে তিনি জোড়াদাহ গ্রামের ঈগল প্রতীকের সমর্থক লিটু মালিতার স্ত্রী আফরোজা খাতুনের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড এনে জব্দ করে। দুপুরের দিকে আফরোজা খাতুন কার্ডের বিষয় নিয়ে কথা বলতে গেলে চেয়ারম্যান জাহিদুল ইসলাম তার স্বামীকে ঈগল প্রতীক ছেড়ে নৌকা প্রতীকে ভোট দিতে বলেন। এ সময় এ সুবিধাভোগীর সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন বলে জানা যায়। একইভাবে ভেড়াখালী গ্রামের লালচাঁদ আলীর খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডও তিনি জব্দ করে নিজের কাছে রাখেন।

কার্ডের সুবিধাভোগী আফরোজা খাতুন জানান, গ্রাম পুলিশ এসে আমার কাছে খাদ্যের কার্ড চেয়েছিল। বলল চেয়ারম্যান নিতে বলছে, চাল আসা পর্যন্ত চেয়ারম্যানের কাছে জমা থাকবে। আমি পরে পরিষদে গেলে চেয়ারম্যান আমাকে বলে, কার্ড নিতে হলে তোমার স্বামীকে আসতে হবে। তাকে ঈগল পাখি মার্কার ভোট করতে নিষেধ কর।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, আমি কারো কার্ড জব্দ করিনি। চাল না নিয়েই হয়তো কেউ কার্ড রেখে যেতে পারে। আমি এখন কোর্টে আছি। পরিষদে না গিয়ে বিস্তারিত বলতে পারব না।

জানতে চাইলে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন বলেন, এমন কোনো অভিযোগ এখনো আমি পাইনি। তবে একজন চেয়ারম্যান এভাবে সরকারি সুবিধাভোগী কারও কার্ড জব্দ করতে পারে না। বিষয়টি সম্পর্কে খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

ঈগলের সমর্থক হওয়ায় সরকারি ভাতা কার্ড ‘কেড়ে নিল’ চেয়ারম্যান

আপডেট সময় ০৩:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪