ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ছেলের মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল পুলিশ সদস্যের।

বগুড়ার শাজাহানপুরে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে আবদুল লতিফ (৫০) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার সরকারি শাহ সুলতান কলেজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দিলে তিনি পেছন থেকে রাস্তায় পড়ে যান। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত পুলিশ কনস্টেবল আবদুল লতিফ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চড়িয়া শিকার এলাকার ঈমান আলীর ছেলে। তিনি বগুড়া পুলিশ লাইনসে বেতার বিভাগের কর্মরত ছিলেন। পরিবার নিয়ে শহরের চকলোকমান এলাকায় বসবাস করতেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আবদুল লতিফ মোটরসাইকেলে পেট্রোল ভরার জন্য বনানী এলাকার পাম্পে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এ সময় ছেলে মেজবাহ উদ্দিন গালিব মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথিমধ্যে সরকারি শাহ সুলতান কলেজ এলাকায় পৌঁছলে রাস্তায় কুকুরের সঙ্গে ধাক্কা লেগে গালিব নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা দেন। এতে লতিফ মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে মাথায় আঘাত পান।

পথচারীরা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লতিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ছেলের মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল পুলিশ সদস্যের।

আপডেট সময় ০৫:৩১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩