ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

দৌলতদিয়া-পাটুরিয়ায় ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে টানা ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে নৌযান চলাচল শুরু হয়।

এর আগে শনিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে দিক হারিয়ে মাঝ নদীতে আটকা পড়ে চারটি ফেরি।

জানা যায়, শনিবার সন্ধার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রাত ৩ টা ২০ মিনিটের পর কুয়াশার চাঁদরে ঢেকে যায় নৌপথ। এতে করে দুর্ঘটনা এড়াতে নৌপথ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ খোরশেদ আলম জানান, রাতের দিকে ফেরির দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। যাত্রী ও যানবাহন নিয়ে মাঝপদ্মায় আটকে পড়ে চারটি ফেরি। সকাল হলে আটকে পড়া ফেরিগুলো ধীরে ধীরে গন্তব্যে চলে আসে। হঠাৎ করে ফেরি সার্ভিস বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন নদী পারের অপেক্ষায় আটকে পড়ে। তবে এখন ফেরি চলাচল স্বাভাবিক হয়ে যাওয়ায় দ্রুত সময়ের মধ্যে আটকে পড়া যানবাহনগুলো নদী পারাপার করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

দৌলতদিয়া-পাটুরিয়ায় ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

আপডেট সময় ১২:৫৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩