সংবাদ শিরোনাম ::
বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায়ও সমানভাবে কাজ করা হবে : প্রধানমন্ত্রী পার্বতীপুরে যুবদলের ১৩ জুন ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন রাজবাড়ীর কালুখালীতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে কালিহাতীতে যুবদলের আনন্দ মিছিল ‎ সুন্দরবনে অস্ত্র-গুলিসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে, কাজীর ভূমিকা ও ফৌজদারি অভিযোগ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা? কুমিল্লা মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর: ডিবির অভিযানে গ্রেপ্তার ১৯ পলাশে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  পুলিশ সুপারের কালিয়াকৈর থানা বার্ষিক পরিদর্শন

যাকে বিয়ে করলেন গোলাম রাব্বানী

বিয়ে করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী। শুক্রবার সন্ধ্যায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

নিজের জীবনের দ্বিতীয় ইনিংসের সুখবর নিজেই জানিয়েছেন এ সাবেক ছাত্রলীগ নেতা। নিজের ভেরিফায়েড ফেসবুকে ছবি আপলোড করেছেন রাব্বানী।  যেখানে বর ও বধূ বেশে দেখা গেছে রাব্বানী ও পাত্রীকে। গোলাম রাব্বানীকে আংটি পরিয়ে দিচ্ছেন তার জীবনসঙ্গিনী।

ক্যাপশনে গোলাম রাব্বানী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ছোট্ট পার্থিব জীবনের নতুন অধ্যায়; আমাদের জন্য সবাই দোয়া করবেন।♥♥ ইনশাআল্লাহ, শিগগিরই রিসিপশনের দিনক্ষণ ঠিক করে সবাইকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত করব।’

কাকে বিয়ে করলেন গোলাম রব্বানী? 

জানা গেছে, রাব্বানীর স্ত্রী একই রাজনৈতিক ঘরনার। তার নাম নাম ইসরাত বারী তৃনা। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তৃনা ছাত্রলীগ নেত্রী।  তিনি চীন শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী এবং পেশায় একজন চিকিৎসক।

ইসরাত বারী তৃনা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা শেষ করে চীনে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করতে চলে যান। সেখানে তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন।

ইসরাত বারী তৃনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে
ইসরাত বারী তৃনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় কনের বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হয়। নতুন দম্পতি ভবিষ্যত জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বিয়ে সম্পন্ন হওয়ার পর ফেসবুকে অনেকেই তাদের শুভকামনা জানিয়েছেন।

গোলাম রাব্বানী রাজধানীর রাজউক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। ২০০৭-০৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ভর্তি হন তিনি। সেখানে থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি।

রাব্বানী বর্তমানে দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপের হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স পদে কর্মরত রয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায়ও সমানভাবে কাজ করা হবে : প্রধানমন্ত্রী

যাকে বিয়ে করলেন গোলাম রাব্বানী

আপডেট সময় ০১:০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২