ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

ধামরাইয়ে সিন্ডিকেটের কবলে পেঁয়াজ, প্রশাসন নিরব।

ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের অজুহাতে ঢাকার ধামরাইয়ে সিন্ডিকেটের কবলে পেঁয়াজের বাজার। অথচ প্রশাসন এ ব্যাপারে নিরব। একদিনের ব্যবধানে কেজিপ্রতি ৮০ টাকা বৃদ্ধি হয়েছে। বর্তমানে ভারতীয় পেঁয়াজ ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজের দাম বৃদ্ধির খবরে বেড়েছে দেশি পেঁয়াজের দামও। দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৭০ টাকা বেড়ে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা। হঠাৎ করে আমদানি বন্ধের খবরে পেঁয়াজ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করে বিক্রি করছে এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। রবিবার সকালে ধামরাই বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
ধামরাই বাজারে পেঁয়াজ কিনতে আসা ওয়াসিম উদ্দিন বলেন, বাজারে পেঁয়াজ কিনতে এসে দেখি পেঁয়াজ নেই। অল্প কিছু দোকানে পেঁয়াজ থাকলেও দাম অনেক বেশি। হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে সমস্যায় পড়ে গেলাম। প্রশাসনের পক্ষ থেকে জরুরিভাবে পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। ধামরাই বাজারে পেঁয়াজ বিক্রেতা বুদ্দ মিয়া বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের কারণে বাজার থেকে পেঁয়াজ উধাও হয়ে গেছে। মোকাম থেকে ১৯০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে ২০০ টাকায় বিক্রি করছি। জানা যায় , ভারত পেঁয়াজ রপ্তানি ৩১ মার্চ ২০২৪ সাল পর্যন্ত বন্ধ করে দিয়েছে। যার ফলে এখন আর পেঁয়াজ রপ্তানি করবেন না ভারত সরকার। হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার কারণে পেঁয়াজ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বৃদ্ধি করে বিক্রি করছে। এ বিষয়ে ধামরাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচি রানী সাহাকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

ধামরাইয়ে সিন্ডিকেটের কবলে পেঁয়াজ, প্রশাসন নিরব।

আপডেট সময় ০৮:২২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩