ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুর থানা পুলিশের প্রচেষ্টায় হারানো শিশু ফিরে পেল পরিবার স্বামীর টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে তরুণী শুকুরেরহাট ডিগ্রি কলেজে প্রহসনের নিয়োগ পরীক্ষার অভিযোগ, ফল স্থগিত ও তদন্ত দাবি মেহেরপুর জেনারেল হাসপাতালের ডা. মাহবুবের অপকর্ম ঢাকতে মানববন্ধন কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান

লালপুর থানা পুলিশের প্রচেষ্টায় হারানো শিশু ফিরে পেল পরিবার

নাটোরের লালপুর থানা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় ঝিনাইদহ জেলার শৈলকুপা থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া শিশু মোঃ জোবায়ের হোসেন বিশ্বাস (১২) ফিরে পেল তার পরিবারকে। দীর্ঘ সময় প্রতীক্ষার পর বিভিন্নভাবে যোগাযোগ করে তার পরিবারের সন্ধান পাওয়া যায়। আজ ২৭/১১/২০২৬ তারিখ বিকেল ৪.০০টার সময় শিশু মোঃ জোবায়ের হোসেন বিশ্বাস (১২), পিতা মোঃ আনোয়ার হোসেন, মাতা হাসনা হেনা, সাং- আগুনিয়াপাড়া, থানা- শৈলকুপা, জেলা- ঝিনাইদহকে তার পিতার নিকট হস্তান্তর করা হয়।

জানা যায়, শিশু জোবায়ের গত ২৫/১১/২০২৬ তারিখে পিতা-মাতার অজান্তে বাড়ি থেকে বের হয়ে নাটোর জেলার লালপুর থানাধীন আব্দুলপুর এলাকায় চলে আসে। আব্দুলপুর এলাকার কিছু স্থানীয় লোকজন বহু সময় চেষ্টা করেও তার কোনো নাম-ঠিকানা জোগাড় করতে না পেরে অবশেষে লালপুর থানার সহযোগিতা কামনা করেন এবং শিশুটিকে গতকাল অর্থাৎ ২৬/১১/২০২৬ তারিখ বিকেলবেলা লালপুর থানায় এসে জমা দিয়ে যান।

লালপুর থানার বেশ কয়েকজন অফিসারের সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত শিশুটির ঠিকানা জোগাড় করে আজ শিশুটিকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই কাজে যাঁরা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, সকলের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালপুর থানা পুলিশের প্রচেষ্টায় হারানো শিশু ফিরে পেল পরিবার

লালপুর থানা পুলিশের প্রচেষ্টায় হারানো শিশু ফিরে পেল পরিবার

আপডেট সময় ০৫:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬