ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জমি নিবন্ধনসহ বিভিন্ন সেবায় সেবাগ্রহীতাদের নির্ধারিত সরকারি ফির বাইরে বাড়তি টাকা দিতে বাধ্য করার এই বিষয়টি বর্তমানে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, দলিল নিবন্ধনের ক্ষেত্রে সরকারি নিয়মে প্রতি লাখ টাকায় সাড়ে সাত শতাংশ পে-অর্ডার করার কথা থাকলেও সেখানে সাড়ে আট থেকে নয় শতাংশ হারে অর্থ আদায় করা হতো। একইভাবে, একটি প্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নির পে-অর্ডারে দেড় থেকে দুই হাজার টাকা লাগার নিয়ম থাকলেও গ্রহীতাদের কাছ থেকে ২০ থেকে ৪০ হাজার টাকা বা ক্ষেত্রবিশেষে তার চেয়েও বেশি টাকা নেওয়া হতো বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, জাতীয় পরিচয়পত্রের সঙ্গে আরএস পর্চার নামের একটি অক্ষর ভুল থাকলে এক ও দুই দলিলে বিশেষ সাংকেতিক চিহ্ন দিয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হতো। এ ছাড়া দলিলদাতার টিপ নেওয়ার সময় অফিসে বাড়তি ১ হাজার ১০০ টাকা নেওয়া, ফাইল যাচাইয়ে অযথা সময়ক্ষেপণ এবং সামান্য ভুল দেখিয়ে বারবার অফিসে ঘোরানোর মতো অভিযোগও করেছেন একাধিক সেবাগ্রহীতা।

অভিযোগ উঠেছে, সাব-রেজিস্ট্রার আবুল হোসেন ও অফিস সহকারী এনায়েত হোসেনের ছত্রছায়ায় অফিসের বাইরে একটি শক্তিশালী দালাল চক্র সক্রিয় ছিল, যার সঙ্গে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর গোপন যোগসাজশ ছিল। দালালদের মাধ্যমে না গেলে সেবাগ্রহীতাদের নানা অজুহাতে হয়রানি করা হতো এবং কাঙ্ক্ষিত ঘুষ না পেলে ফাইল আটকে রাখা হতো বলে দাবি ভুক্তভোগীদের।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, দলিল লেখক সমিতির (বর্তমানে অকার্যকর) আসাদুজ্জামান, অশোক মন্ডল, ইমরান হোসেন ও রাজু মিয়াসহ কতিপয় পদধারী নিজেদের স্বার্থে সাব-রেজিস্ট্রারকে সহযোগিতা ও সাহস জুগিয়েছেন। স্থানীয় গণমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেও প্রাথমিকভাবে এসব অনিয়মের সত্যতা পাওয়ার কথা জানা গেছে।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য চললেও প্রশাসন কিংবা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আগে কোনো কার্যকর অভিযান বা ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে সেবাগ্রহীতাদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে এবং ওই সাব-রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধনের সংখ্যা দিন দিন কমছে বলে দাবি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে দলিল লেখক সমিতির কয়েকজন নেতা বিষয়টি অস্বীকার করেন এবং কৌশলে এড়িয়ে যান।

অভিযুক্ত সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি গত ১০ নভেম্বর অবসরে গেছেন এবং তার বিরুদ্ধে কোনো তথ্যপ্রমাণভিত্তিক অভিযোগ থাকলে সংবাদ প্রকাশ করা যেতে পারে।

এদিকে অনিয়ম ও হয়রানির শিকার ভুক্তভোগী এবং সচেতন মহল বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, জেলা প্রশাসক, জেলা রেজিস্ট্রার এবং দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল

আপডেট সময় ১১:৩৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬