ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত

কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন

৫৩ বছরের পুরনো ব্র্যান্ড কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড ও এর সহযোগী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বড় অংকের ভ্যাট ফাঁকির অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা পড়া অভিযোগ অনুসন্ধান করে মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভ্যাট গোয়েন্দা) মোট ১২০ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ১২১ টাকার ভ্যাট ফাঁকির মামলা করেছে। তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, কোকোলা ফুডের মালিকপক্ষের নিয়ন্ত্রণাধীন পাঁচটি সহযোগী প্রতিষ্ঠানের ১৯টি ব্যাংক হিসাবে ৬৪৬ কোটি ১ লাখ ৩০ হাজার ৯৬১ টাকা জমা হয়েছে, অথচ এসব প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন নেই এবং ভুয়া ঠিকানা ব্যবহার করে ট্রেড লাইসেন্স ও ব্যাংক হিসাব খোলা হয়েছে। রাজস্ব সুরক্ষার স্বার্থে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মালিকদের ব্যাংক হিসাব জব্দসহ পৃথক মামলা ও দাবিনামা জারির সুপারিশ করে নথিপত্র গাজীপুর ভ্যাট কমিশনারেটে পাঠানো হয়েছে।

পাঁচ বছরে কোকোলা ফুডের সরাসরি ফাঁকি সাড়ে ২৩ কোটি টাকা: ভ্যাট গোয়েন্দার তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত পাঁচ বছরে কোকোলা ফুড মোট ৯৪৫ কোটি ১ লাখ ৯৪ হাজার ৮৯৬ টাকার পণ্য বিক্রি করেছে। এর মধ্যে ৪৭ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ৭০৯ টাকার বিক্রির তথ্য ভ্যাট রিটার্নে দেখানো হয়নি, যার ফলে সুদসহ ৯ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ১৫৯ টাকা ভ্যাট ফাঁকি হয়েছে।

পণ্য কেনাকাটা ও বিভিন্ন খাতে ব্যয়ের বিপরীতে উৎসে ভ্যাট পরিশোধেও বড় ধরনের অনিয়ম ধরা পড়েছে। পাঁচ বছরে এসব খাতে প্রযোজ্য উৎসে মূসক ছিল ১২ কোটি ১৭ লাখ ৬৩ হাজার ৫৩৪ টাকা, যার বিপরীতে প্রতিষ্ঠানটি মাত্র ১ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৫৬৪ টাকা পরিশোধ করেছে। বকেয়া ১০ কোটি ৮৫ লাখ ১ হাজার ৯৭০ টাকা সুদসহ ১২ কোটি ৫৫ লাখ ৪৩ হাজার ৮০১ টাকায় দাঁড়িয়েছে। পাশাপাশি স্থান ও স্থাপনা ভাড়ার বিপরীতে আরও ৯৭ লাখ ২৮ হাজার ৫১৯ টাকা ভ্যাট পরিশোধ করা হয়নি। সব মিলিয়ে পাঁচ বছরে কোকোলা ফুডের সরাসরি ভ্যাট ফাঁকির পরিমাণ সুদসহ ২৩ কোটি ৪৯ লাখ ৩৯ হাজার ৪৭৮ টাকা।

সহযোগী পাঁচ প্রতিষ্ঠানের ১৯ হিসাবে ৬৪৬ কোটি টাকার লেনদেন: দুদকে জমা পড়া অভিযোগের সূত্র ধরে ভ্যাট গোয়েন্দা অনুসন্ধানে দেখেছে, কোকোলা ফুডের চেয়ারম্যান মোহাম্মদ শুকুর মিয়া এবং পরিচালক নোমান মিয়া ও মো. আবু সাঈদের নিয়ন্ত্রণে আটটি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ২(৯৭) অনুযায়ী একই মালিকপক্ষের নিয়ন্ত্রণ ও অভিন্ন স্বার্থে পরিচালিত হওয়ায় এর মধ্যে সাতটি প্রতিষ্ঠানকে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন নেই এবং কখনো ভ্যাট রিটার্নও জমা দেওয়া হয়নি।

অনুসন্ধানে পাঁচটি সহযোগী প্রতিষ্ঠানের ১৯টি ব্যাংক হিসাবে মোট ৬৪৬ কোটি ১ লাখ ৩০ হাজার ৯৬১ টাকা জমার তথ্য পাওয়া গেছে। তদন্তকারীরা এই অর্থকে বিক্রির আয় হিসেবে বিবেচনা করে ১৫ শতাংশ হারে ৯৬ কোটি ৯০ লাখ ১৯ হাজার ৬৪৪ টাকা ভ্যাট ফাঁকির হিসাব করেছেন। গোয়েন্দাদের ধারণা, মূল প্রতিষ্ঠানের প্রকৃত বিক্রির তথ্য গোপন করে ভ্যাট ও আয়কর ফাঁকি দিতে সহযোগী প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব ব্যবহার করা হয়েছে।

ইউনিক ট্রেডার্সের নয় হিসাবে ৪৪৪ কোটি টাকা: সবচেয়ে বেশি লেনদেনের তথ্য মিলেছে ইউনিক ট্রেডার্সের নামে। প্রতিষ্ঠানটি পুরানা পল্টনের একটি ঠিকানা ব্যবহার করে ট্রেড লাইসেন্স নিয়েছে, তবে সরেজমিন ওই ঠিকানায় প্রতিষ্ঠানটির অস্তিত্ব পাওয়া যায়নি। একই ঠিকানা ব্যবহার করে জনতা, ইউসিবি, উত্তরা, সিটি, ডাচ্-বাংলা, প্রাইম ও পূবালী ব্যাংকে খোলা নয়টি হিসাবে ৪৪৪ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ৬৪৬ টাকা জমা হয়েছে। এর বিপরীতে ভ্যাট ফাঁকির পরিমাণ ৬৬ কোটি ৬২ লাখ ৫৪ হাজার ৭৯৬ টাকা। কোকোলা ফুডের পরিচালক মোহাম্মদ আবু সাঈদ, ইমরান মিঞা ও নোমান মিঞা এই প্রতিষ্ঠানের অংশীদার হলেও বিক্রির হিসাব, ভ্যাট নিবন্ধন বা ভ্যাট পরিশোধের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের লেনদেন ও অস্তিত্বহীন ঠিকানা:
মোহাম্মদ আবু সাঈদের মালিকানাধীন মেসার্স সুভানী করপোরেশনের উত্তরা ও ডাচ্-বাংলা ব্যাংকের দুটি হিসাবে ১০৩ কোটি ৮১ লাখ ৯১ হাজার ৫৬৯ টাকা জমা হয়েছে, যেখানে ভ্যাট ফাঁকির হিসাব ১৫ কোটি ৫৭ লাখ ২৮ হাজার ৭৩৫ টাকা। আবু সাঈদের আরেক প্রতিষ্ঠান এনএস করপোরেশনের জনতা, ওয়ান, উত্তরা ও ডাচ্-বাংলা ব্যাংকের পাঁচটি হিসাবে ২৯ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার ১১৪ টাকা জমা হয়েছে এবং ভ্যাট ফাঁকি দাঁড়িয়েছে ৪ কোটি ৪৩ লাখ ২ হাজার ২১৭ টাকা।

ইমরান মিঞা ও নোমান মিঞার মালিকানাধীন মেসার্স বিসমিল্লাহ ট্রেডিংয়ের ইউসিবি ও ডাচ্-বাংলা ব্যাংকের দুটি হিসাবে ৫১ কোটি ৩৮ লাখ ৬ হাজার ৪৮২ টাকা জমা হয়েছে, যাতে ভ্যাট ফাঁকির পরিমাণ ৭ কোটি ৭০ লাখ ৭০ হাজার ৯৭২ টাকা। গোয়েন্দা প্রতিবেদনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভুয়া ঠিকানা ব্যবহার করে ছদ্মনামে লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, কোকোলা ফুডের চেয়ারম্যান মোহাম্মদ শুকুর মিয়ার ব্যবস্থাপনা পরিচালনায় পরিচালিত মেসার্স মিঞা ফিশারিজ অ্যান্ড ডেইরির সিটি ব্যাংকের একটি হিসাবে ১৭ কোটি ১০ লাখ ৮৬ হাজার ১৫০ টাকা জমা হয়েছে, যার বিপরীতে ভ্যাট ফাঁকি ২ কোটি ৫৬ লাখ ৬২ হাজার ৯২৩ টাকা। এই প্রতিষ্ঠানগুলোরও বৈধ ব্যবসায়িক কাগজপত্র ও ঘোষিত ঠিকানায় অস্তিত্ব মেলেনি। এছাড়া মোহাম্মদ আবু সাঈদের মালিকানাধীন সামিদ অটো ইমপোর্টস ও ফেসওয়ার্ল্ড নামে আরও দুটি প্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেলেও সেগুলোর ব্যাংক লেনদেনের তথ্য পাওয়া যায়নি।

তিন দফা সুপারিশ ও পরিচালকের প্রতিক্রিয়া: তদন্ত প্রতিবেদনে তিনটি সুপারিশ করা হয়েছে: কোকোলা ফুডের বিরুদ্ধে মামলা, দাবিনামা জারি ও নজরদারি বাড়ানো; সহযোগী পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক মামলা ও দাবিনামা জারি; এবং রাজস্ব সুরক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মালিকদের ব্যাংক হিসাব জব্দ করা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, ইতিমধ্যে মামলা হয়েছে এবং গাজীপুর ভ্যাট কমিশনারেটকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নথিপত্র পাঠানো হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে কোকোলা ফুডের পরিচালক মো. আবু সাঈদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ধরেননি। পরে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে লিখিত বার্তা পাঠানো হলে তিনি বার্তাটি দেখলেও প্রথমে জবাব দেননি এবং পুনরায় কল করলে কেটে দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন

কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন

আপডেট সময় ০১:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬