মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাহবুবুর রহমানের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও অসদাচরণের অভিযোগের প্রতিবাদ করাই প্রতিবাদকারীর বিরুদ্ধে ডা. মাহবুবুর রহমানের অপকর্ম ঢাকতে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও বহিরাগত কয়েকজন চিকিৎসক শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অভিযোগ রয়েছে, মেহেরপুর জেনারেল হাসপাতালে যোগদানের পর থেকেই ডা. মাহবুবুর রহমান মেহেরপুরের স্থানীয় নাগরিক হওয়ায় রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন। কেউ তাঁর আচরণের প্রতিবাদ করলে পুলিশি হয়রানি করার হুমকি দেন বলে অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি স্থানীয় ক্লিনিক মালিক ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রভাব খাটিয়ে মানুষজনকে অবজ্ঞা ও অবহেলা করা তাঁর প্রতিদিনের কাজ বলে দাবি করা হয়।
সংশ্লিষ্ট সূত্র ও ভুক্তভোগী পক্ষের দাবি, গত ২৬ নভেম্বর ২০২৬ তারিখে মেহেরপুরের আমদহ ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রায়পুর গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ নামের এক ক্যান্সার রোগী সংকটাপন্ন অবস্থায় ঢাকা থেকে ফিরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। জেনারেল ওয়ার্ডে অক্সিজেনের মাত্রা কম থাকায় আইসিইউতে ১ থেকে ২ ঘণ্টা অক্সিজেন দিয়ে রোগীকে সুস্থ করার চেষ্টা করেন স্বজনরা। রোগীর স্বজনরা চিকিৎসককে বোঝাতে ব্যর্থ হলে মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিপন হাসপাতালে এসে ডা. মাহবুবুর রহমানকে একাধিকবার ১ ঘণ্টা অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করেন। এ সময় চিকিৎসক মেজাজ হারিয়ে রিপনকে অপমান ও অপদস্থ করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে রিপন প্রতিবাদ করলে ডা. মাহবুব তাঁর দিকে তেড়ে যান এবং রিপনও পাল্টা তেড়ে আসেন। তবে কোনো হাতাহাতির ঘটনা ঘটেনি।
এ ঘটনার পর ২৮ নভেম্বর ২০২৬ সকাল ১১টার সময় হাসপাতালের প্রধান সহকারী (বড়বাবু) লিটনের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারী ও বহিরাগত চিকিৎসকদের নিয়ে একটি মানববন্ধন করা হয়। এ বিষয়ে রাকিবুল ইসলাম রিপন বলেন, “বিএনপি সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরাই হাসপাতালে সুচিকিৎসা পাচ্ছেন না। এর প্রতিবাদ করাটা নিশ্চয়ই অপরাধ না।”
অন্যদিকে, মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি, চিকিৎসকদের নিরাপত্তা ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতেই তাঁরা কর্মসূচি পালন করেছেন। এ বিষয়ে ডা. মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
মৃত আবুল কালাম আজাদের ছেলে মোহাম্মদ জাহিদের সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি বলেন, “আইসিইউতে ভর্তি করার জন্য আমরা ডাক্তারের কাছে জোর দাবি জানাইনি; শুধুমাত্র আইসিইউতে সাধারণ রোগীদের অক্সিজেন খুলে আমার পিতাকে মাত্র ১ থেকে ২ ঘণ্টা অক্সিজেন দিয়ে সুস্থ করার জোর দাবি করেছিলাম। কিন্তু ডা. মাহবুবুর রহমান এতটুকু দয়া আমাদের দেখানোর চেষ্টা করেননি। ডাক্তারের অসহযোগিতা ও অবহেলায় আমাদের প্রিয় মানুষটিকে আমরা হারিয়ে ফেললাম। অথচ হাজারো অভিযোগে অভিযুক্ত ডা. মাহবুবের অপকর্ম ঢাকতে ডাক্তাররা মানববন্ধন করে প্রমাণ করেছেন, মানুষের জীবনের মূল্য তাঁদের কাছে নেই; তাঁরা শুধু জীবন নিয়ে খেলা খেলতে জানেন।”
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন স্টাফ প্রতিবেদককে বলেন, “হাসপাতালে ডিউটি থাকা অবস্থায় ডাক্তার মাহবুব বাইরের ক্লিনিকে ডাক পড়লেই টুক করে বাইরে রোগী দেখতে চলে যান। তখন তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন কেন মাহবুবকে নিয়ন্ত্রণ করতে পারেন না—এই প্রশ্ন কেন আপনারা সাংবাদিকরা তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনকে করেন না?”
মেহেরপুর জেলা প্রতিনিধি 






















