ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একটি স্বপ্নের জয়, পাঁচদোনায় অনুমোদন পেল দুঃখু মিয়ার সেই স্কুল ‘সাংবাদিকদের কলম আমানত, সত্য ও দায়িত্বশীলতার সঙ্গে তা ব্যবহার করতে হবে’ যোগ্যতা ছাড়াই মেহেদী হাসানের নিয়োগ, বারিতে নজিরবিহীন প্রশাসনিক জালিয়াতি! খাল পরিষ্কার ও কচুরিপানা অপসারণ, ডেঙ্গু প্রতিরোধে বোরহানউদ্দিনে বিশেষ উদ্যোগ লালপুর থানা পুলিশের প্রচেষ্টায় হারানো শিশু ফিরে পেল পরিবার স্বামীর টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে তরুণী শুকুরেরহাট ডিগ্রি কলেজে প্রহসনের নিয়োগ পরীক্ষার অভিযোগ, ফল স্থগিত ও তদন্ত দাবি মেহেরপুর জেনারেল হাসপাতালের ডা. মাহবুবের অপকর্ম ঢাকতে মানববন্ধন কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

‘সাংবাদিকদের কলম আমানত, সত্য ও দায়িত্বশীলতার সঙ্গে তা ব্যবহার করতে হবে’

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, এমপি, বরিশালের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সাংবাদিকদের কলম একটি আমানত। সত্য, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের স্বার্থে ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘শীত আগমনী উৎসব-২০২৬’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, বরিশালের প্রতি তাঁর ব্যক্তিগত আবেগ ও দুর্বলতা রয়েছে। এ অঞ্চলের মানুষের জন্য কাজ করতে পারলে তিনি আনন্দিত হন। বরিশালের সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভক্ত না হয়ে সবাই একত্রে কাজ করলে সংগঠন ও পেশাগত অঙ্গনে আরও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

সাংবাদিকতার দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, বক্তব্যের সঠিক অর্থ ও প্রেক্ষাপট বজায় রেখে সংবাদ পরিবেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তব্যের ভুল ব্যাখ্যা বা বিকৃত উপস্থাপনা মানুষকে বিভ্রান্ত করে। সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে। অনলাইন সংবাদমাধ্যমের ক্ষেত্রেও পেশাগত নৈতিকতা নিশ্চিত করা প্রয়োজন।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে বিভেদ ও সংঘাতের পরিবর্তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অর্থনীতি, গণতন্ত্র ও প্রশাসনিক ব্যবস্থাকে শক্তিশালী করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ ও গঠনমূলক ভূমিকা রাখার ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব গুরুত্বপূর্ণ।

বরিশাল বিভাগের উন্নয়ন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, এ অঞ্চলের নদী, সমুদ্র ও প্রাকৃতিক সম্পদসহ বিপুল সম্ভাবনা রয়েছে, যা যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হয়নি। শিল্পায়ন, অর্থনৈতিক অঞ্চল, যোগাযোগব্যবস্থা, বিমান যোগাযোগ এবং ভোলার গ্যাস সম্পদের কার্যকর ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রে বরিশালের উন্নয়নে আরও উদ্যোগ প্রয়োজন। বরিশাল বিভাগের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় অর্থমন্ত্রী গুরুত্ব দিচ্ছেন উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী জানুয়ারির মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বরিশাল বিভাগের বিভিন্ন জেলা সফর করবেন।

বরিশালের সাংবাদিকদের সহযোগিতার বিষয়ে তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও তাঁদের পেশাগত কর্মকাণ্ডে সহযোগিতার জন্য তাঁর দরজা সবসময় খোলা থাকবে। সাংবাদিকদের আলোচনা ও সভার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানের বিষয়েও তিনি সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একটি স্বপ্নের জয়, পাঁচদোনায় অনুমোদন পেল দুঃখু মিয়ার সেই স্কুল

‘সাংবাদিকদের কলম আমানত, সত্য ও দায়িত্বশীলতার সঙ্গে তা ব্যবহার করতে হবে’

আপডেট সময় ০৫:৪৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬