ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোডাউন ও সমাবেশে কিশোরগঞ্জ-৩ আসনে নিজের অবস্থান জানান দিলেন ডা. এরশাদ সোহেল একটি স্বপ্নের জয়, পাঁচদোনায় অনুমোদন পেল দুঃখু মিয়ার সেই স্কুল ‘সাংবাদিকদের কলম আমানত, সত্য ও দায়িত্বশীলতার সঙ্গে তা ব্যবহার করতে হবে’ যোগ্যতা ছাড়াই মেহেদী হাসানের নিয়োগ, বারিতে নজিরবিহীন প্রশাসনিক জালিয়াতি! খাল পরিষ্কার ও কচুরিপানা অপসারণ, ডেঙ্গু প্রতিরোধে বোরহানউদ্দিনে বিশেষ উদ্যোগ লালপুর থানা পুলিশের প্রচেষ্টায় হারানো শিশু ফিরে পেল পরিবার স্বামীর টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে তরুণী শুকুরেরহাট ডিগ্রি কলেজে প্রহসনের নিয়োগ পরীক্ষার অভিযোগ, ফল স্থগিত ও তদন্ত দাবি মেহেরপুর জেনারেল হাসপাতালের ডা. মাহবুবের অপকর্ম ঢাকতে মানববন্ধন কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন

একটি স্বপ্নের জয়, পাঁচদোনায় অনুমোদন পেল দুঃখু মিয়ার সেই স্কুল

নরসিংদীর পাঁচদোনায় দুঃখু মিয়ার দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে। যে শিক্ষাপ্রতিষ্ঠান ঘিরে তিনি স্বপ্ন দেখেছিলেন, সেই স্কুলটি ১৯ বছর পর সরকারি কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। নিজের স্বপ্নকে নানা প্রতিকূলতা পেরিয়ে অনুমোদন পাওয়ায় তিনি ও এলাকাবাসী আনন্দিত।

নরসিংদীর পাঁচদোনায় প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন স্কুলের স্বীকৃতি মিলেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে এই স্কুলের প্রতিষ্ঠাতা দুই হাতবিহীন আলতাব হোসেনের সাক্ষাতের পর জেলা প্রশাসনের সহায়তায় স্কুলে বেঞ্চ দেওয়া হয়েছে। এ ছাড়া দেওয়া হয়েছে প্রয়োজনীয় উপকরণ।

মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে স্কুলের স্বীকৃতিপত্র ও বেঞ্চ স্কুলের প্রতিষ্ঠাতা আলতাব হোসেনের হাতে তুলে দেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।

২০০৭ সালে প্রতিষ্ঠার প্রায় ১৯ বছর পর স্কুলের স্বীকৃতি পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন আলতাব হোসেন দুঃখু মিয়া। তিনি বলেন, ‘জন্ম থেকে আমার দুটি হাত না থাকলেও আমি দেশের সর্বোচ্চ শিক্ষা অর্জন করে যখন কোনো প্রকার চাকরি পাচ্ছিলাম না, তখন নিজ বাড়িতেই প্রতিষ্ঠা করি প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন স্কুল। যে স্কুলে লেখাপড়া করে তিন শতাধিক শিক্ষার্থী। কোনো প্রকার সরকারি সহায়তা ছাড়াই চলছে বিদ্যালয়টি। এই বিদ্যালয়টির স্বীকৃতির জন্য বিভিন্ন অফিসে ঘুরেছি অনেকবার, কিন্তু কোনো কাজ হয়নি। এবার গণমাধ্যমের সহায়তায় জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ায় স্বীকৃতির পাশাপাশি মিলেছে স্কুলের জন্য কিছু বেঞ্চ।’ তিনি জেলা প্রশাসন ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, ‘এ দেশে প্রতিভা দুঃখু মিয়া আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। কোনো বাধাই ইচ্ছাশক্তির বাইরে নয়। মানুষ যে ইচ্ছা করলে সবকিছুই পারে, দুঃখু মিয়া তার প্রমাণ দিয়েছেন।’

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, ‘প্রতিভা দুঃখু মিয়া আমাদের গর্ব। তিনি তাঁর ইচ্ছাশক্তি দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা তাঁর স্কুলের স্বীকৃতি ও উপকরণ দিয়েছি। শুধু তিনি নন, জেলার অন্যান্য প্রতিষ্ঠানকেও শিশুদের উপযোগী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাব।’

জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. শামসুজ্জামান, স্থানীয় সরকার উপপরিচালক মো. শফি উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারসহ অনেকেই। এ সময় প্রধান অতিথি উপজেলার অসহায় নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, স্কুলব্যাগ ও গাছের চারা বিতরণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শোডাউন ও সমাবেশে কিশোরগঞ্জ-৩ আসনে নিজের অবস্থান জানান দিলেন ডা. এরশাদ সোহেল

একটি স্বপ্নের জয়, পাঁচদোনায় অনুমোদন পেল দুঃখু মিয়ার সেই স্কুল

আপডেট সময় ০৫:৫৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬