ঢাকা ১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দুর্নীতির অভিযোগের কেন্দ্রে পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়া রূপালী লাইফে এখনও বহাল সিইও গোলাম কিবরিয়া! রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ

আপন ভাতিজাকে হত্যা মামলার প্রধান আসামি মোঃ ইউসুফ আলী’কে বগুড়া জেলার হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

কক্সবাজার জেলার চকরিয়া থানার আপন ভাতিজাকে হত্যা মামলার প্রধান আসামি মোঃ ইউসুফ আলী’কে বগুড়া জেলার শাজাহানপুর থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।
নিহত ভিকটিম পারভেজ বাবু এবং আসামী মোঃ ইউসুফ আলী সম্পর্কে চাচা ভাতিজা হয়। দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে পৈত্রিক সম্পত্তির ভাগ-বন্টন নিয়ে পারিবারিক অশান্তি ও দ্বন্ধ চলে আসছিল। এরই জের ধরে গত ০৫ জুলাই ২০২৩ ইং তারিখ আসামী মোঃ ইউসুফ আলী (৪৮) ও তার অন্যান্য সহযোগী আসামীরা পূর্বপরিকল্পিত ভাবে দেশী অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে বাড়ীর সীমানায় পাঁকা দেয়াল নির্মাণ কাজ শুরু করিলে নিহত ভিকটিম পারভেজ বাবু নির্মাণ কাজে বাধা দিলে আসামি মোঃ ইউসুফ আলী এবং তার অন্যান্য সহযোগী আসামিরা ভিকটিম পারভেজ বাবুকে পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় তৈরী রামদা, কিরিচ দ্বারা ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন এবং ভিকটিমের পরিবার মুমূর্ষু অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং সেখানে চিকিৎসারত অবস্থায় ভিকটিমের মৃত্যু হয়।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে কক্সবাজার জেলার চকরিয়া থানায় ০৮ জন নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন যার মামলা নং-১০, তারিখ-০৫ জুলাই ২০২৩ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/ ৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/৩০২ পেনাল কোড ১৮৬০।
র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরধারী এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরধারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত হত্যা মামলার এজাহার নামীয় ০১নং প্রধান আসামী মোঃ ইউসুফ আলী বগুড়া জেলার শাহজাহানপুর থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১২ বগুড়া এর একটি আভিযানিক দল গত ০৭ ডিসেম্বর ২০২৩ইং তারিখ বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ ইউসুফ আলী (৪৮), পিতা-মৃত ইছহাক আহমেদ, সাং-তরছপাড়া, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলার ০১নং এজাহার নামীয় প্রধান আসামী মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে বগুড়া জেলাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে কক্সবাজার জেলার চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপন ভাতিজাকে হত্যা মামলার প্রধান আসামি মোঃ ইউসুফ আলী’কে বগুড়া জেলার হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

আপডেট সময় ০৮:১৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩