ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

আদম তমিজীকে ‘মানসিক পরীক্ষা’ করতে পাঠাল ডিবি

আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হকের মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে পুলিশের তত্ত্বাবধানে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মহানগর পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

তিনি বলেন, আদম তমিজী হকের মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষার পর রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, তমিজী হকের নামে দক্ষিণখান থানায় একটি মামলা রয়েছে এছাড়া রমনা থানায় একটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। এর প্রেক্ষিতে আমরা গতকাল তাকে গ্রেপ্তার করেছি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অসংলগ্ন কথা বলেছেন। যে দেশে খেয়ে পড়ে মানুষ হয়েছেন, যে দেশে তার ইন্ডাস্ট্রি রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে সে দেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলেছেন। তিনি একবার ইসরায়েলকে আহ্বান করেছেন তাকে উদ্ধারের জন্য, একবার আমেরিকান মেরিন সেনাকে আহ্বান জানিয়েছেন।

তার কথা শুনে মনে হয়েছে তিনি মানসিকভাবে ইমব্যালেন্সড। আসলেই তিনি সাইকোলোজিক্যাল ডিসঅর্ডারে ভুগছেন কিনা আমরা জানি না। তার এমনিতেই অনেক সমস্যা আছে, তিনি অনেকগুলো বিয়ে করেছেন। একবার এক বউকে ধরে আরেক বউকে ছাড়ে, এই ধরনের পারিবারিক সমস্যা রয়েছে।

তিনি যদি মানসিক ভারসাম্যহীন হয়ে থাকেন; সে কারণে আমরা তাকে ভালো একজন সাইকোলোজিস্টের কাছে পাঠিয়েছি। সেখানে সাইকোলোজিস্ট ও মাদকাসক্তের চিকিৎসকরা রয়েছেন, তারা পরীক্ষা করছেন।

যদি তমিজী মেন্টালি ফিট হয়ে থাকেন, তাহলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো। তিনি বিভিন্ন কার্যক্রমগুলো কেন করেছেন বা তার পেছনে কারা রয়েছে। ইনটেনশনালি তিনি এসব করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি ডাক্তাররা তাকে সাইকলোজিক্যালি ইমব্যালেন্সড বলেন তাহলে কিছু করার নাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

আদম তমিজীকে ‘মানসিক পরীক্ষা’ করতে পাঠাল ডিবি

আপডেট সময় ০১:৪৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩