ঢাকা ০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বেগম রোকেয়া দিবস উপলক্ষে কীর্তিময়ী ৭ নারিকে সম্মাননা প্রদান

শেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কীর্তিময়ী নারীর সম্মাননা প্রদান করা হয়েছে।

নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগের আয়োজনে আজ ৯ ডিসেম্বর শনিবার সকালে শহরের পৌর মুক্ত মঞ্চে জেলায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৭ জন কীর্তীময়ী নারীকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্মাননা প্রাপ্তরা হলেন অনুপ্রেরণাদায়ী আদর্শ নারী এডিশনাল ডিআইজি ফাতেমা ইয়াসমিন, সংগঠক ও শিক্ষাবিদ শাহী উম্মুল বানীন, বিশিষ্ট শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তৃপ্তি কর, নারীর ক্ষমতায়নে অবদান রাখায় শামীম আরা শামীমা, তৃণমূলের সংগ্রামী অনুপ্রেরণাদায়ী কৃষাণী আসমা আক্তার চান ভানু এবং মুক্তিযুদ্ধে অবদান রাখায় বীরঙ্গনা নারী মুক্তিযোদ্ধা হাফিজা বেওয়া।

এসব কীর্তিময় নারীদের সম্মাননা ক্রেস্টের পাশাপাশি বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

জনউদ্যোগ সদস্য সচিব সাংবাদিক হাকিম বাবুলের সঞ্চালনায় আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময় অন্যান্য অতিথিরা ছিলেন শিক্ষাবিদ ডক্টর সুধাময় দাস, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, নারী ও শিশু ট্রাইবুনাল স্পেশাল আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সিনিয়র সাংবাদিক হাকাম হীরা প্রমুখ।

এ সময় শেরপুরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন সমাজসেবী কর্মী উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনআইসিভিডিতে আ.লীগপন্থী চিকিৎসকসহ ২ জনের পদায়নে উঠছে নানা প্রশ্ন

বেগম রোকেয়া দিবস উপলক্ষে কীর্তিময়ী ৭ নারিকে সম্মাননা প্রদান

আপডেট সময় ০৫:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩