ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একটি স্বপ্নের জয়, পাঁচদোনায় অনুমোদন পেল দুঃখু মিয়ার সেই স্কুল ‘সাংবাদিকদের কলম আমানত, সত্য ও দায়িত্বশীলতার সঙ্গে তা ব্যবহার করতে হবে’ যোগ্যতা ছাড়াই মেহেদী হাসানের নিয়োগ, বারিতে নজিরবিহীন প্রশাসনিক জালিয়াতি! খাল পরিষ্কার ও কচুরিপানা অপসারণ, ডেঙ্গু প্রতিরোধে বোরহানউদ্দিনে বিশেষ উদ্যোগ লালপুর থানা পুলিশের প্রচেষ্টায় হারানো শিশু ফিরে পেল পরিবার স্বামীর টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে তরুণী শুকুরেরহাট ডিগ্রি কলেজে প্রহসনের নিয়োগ পরীক্ষার অভিযোগ, ফল স্থগিত ও তদন্ত দাবি মেহেরপুর জেনারেল হাসপাতালের ডা. মাহবুবের অপকর্ম ঢাকতে মানববন্ধন কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩০

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দাউদকান্দি রায়পুর দিঘির পাড়ে এ ঘটনা ঘটে
এতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এসব তথ্য নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে কুমিল্লাগামী মিয়ামী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার তৎপরতা চালায়।

আহত যাত্রীদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদ আল হাসান বলেন, ‘আহতদের সবাইকে আমাদের চিকিৎসকেরা সেবা দিচ্ছেন এবং আশঙ্কাজনক দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম আজকের পত্রিকাকে জানান, বাস দুর্ঘটনায় প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এদিকে বাস উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একটি স্বপ্নের জয়, পাঁচদোনায় অনুমোদন পেল দুঃখু মিয়ার সেই স্কুল

দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩০

আপডেট সময় ১০:৪৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩