ঢাকা ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে ১৩ প্রাণের শোকে স্তব্ধ পরিবারগুলো এখনো কান্না থামছে না স্বজনদের বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ প্রশাসন ও কোস্টগার্ডের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন পীরগঞ্জে ১০ দাখিল মাদ্রাসা ও ২ উচ্চ বিদ্যালয়ে কেউ পাস করেনি, শিক্ষার মান নিয়ে প্রশ্ন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩ বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ফরিদপুর গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের ২০ কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় বদলির প্রজ্ঞাপন অমান্য করে পদ আঁকড়ে হারুনুর রশিদ এনআইসিভিডিতে আ.লীগপন্থী চিকিৎসকসহ ২ জনের পদায়নে উঠছে নানা প্রশ্ন পাউবোর নাম ভাঙিয়ে পারকি সৈকতে লুসাই পার্কের ‘বালু লুট’!

এবারের নির্বাচনে তৃণমূল বিএনপিই প্রধান বিরোধী দল : তৈমূর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপিই প্রধান বিরোধী দল। এমনটাই দাবি করেছেন দলটির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তৈমূর আলম খন্দকার বলেন, ‘আমরা এত অল্প সময়ে সারা দেশে প্রায় সব আসনে প্রার্থী দিতে পেরেছি, এতে ইউরোপীয় ইউনিয়ন আমাদের প্রতি সন্তুষ্ট। আমরাও নির্বাচনের পরিবেশ পরিস্থিতির বিষয়ে তাদের অবগত করেছি।

তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, ‘আমি আশা করছি, প্রধানমন্ত্রী তার দেওয়া কমিটমেন্ট রাখবেন এবং নির্বাচন সুষ্ঠুভাবেই হবে।’

তৃণমূল বিএনপি সরকারের সঙ্গে জোটে যাবে না। নিজেদের জোট নিয়েই তার দল আলাদাভাবে নির্বাচন করবে। সরকারবিরোধী এই মহাজোটের নেতৃত্বে থাকবে তৃণমূল বিএনপি। জোট ‘তৃণমূল বিএনপি’ নামেই হবে- যোগ করেন তৈমূর আলম।

নির্বাচন কমিশনের প্রতি কোনো অভিযোগ না থাকলেও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তৈমূর। সরকারি দলের এমপি-মন্ত্রীদের পক্ষপাতিত্বসহ নাশকতায় জড়িত নেই বিএনপির এমন সাধারণ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রানি করছে অভিযোগ তুলে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে ১৩ প্রাণের শোকে স্তব্ধ পরিবারগুলো এখনো কান্না থামছে না স্বজনদের

এবারের নির্বাচনে তৃণমূল বিএনপিই প্রধান বিরোধী দল : তৈমূর

আপডেট সময় ০৭:০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩