ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ ‘সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দিবে’, কাদেরকে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯ আত্রাইয়ে ১৩ প্রাণের শোকে স্তব্ধ পরিবারগুলো এখনো কান্না থামছে না স্বজনদের বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ প্রশাসন ও কোস্টগার্ডের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন পীরগঞ্জে ১০ দাখিল মাদ্রাসা ও ২ উচ্চ বিদ্যালয়ে কেউ পাস করেনি, শিক্ষার মান নিয়ে প্রশ্ন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩ বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

১১০ ইউএনও বদলির অনুমোদন ইসির

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১১০ ইউএনওকে বদলির তালিকা পাঠানো হয় ইসিতে।

জানা গেছে, ইউএনও বদলির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটা ফাইল স্বাক্ষরও হয়েছে। এখন চিঠি ইস্যু হবে। এই চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর পাঠানো হবে।

এর আগে প্রথম ধাপে গত সোমবার একদিনেই ৪৭ জন ইউএনওকে বদলির জন্য জনপ্রশাসন থেকে প্রস্তাব পাঠানো হয় ইসিতে। ওই প্রস্তাবে সম্মতি দেয় ইসি।

এ ছাড়াও ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গত ১৫ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়। নির্বাচনি প্রচার শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

১১০ ইউএনও বদলির অনুমোদন ইসির

আপডেট সময় ০৩:৫৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩