ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে কেন জামিন নয় : হাইকোর্টের রুল

প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রমনা থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক আবেদনের শুনানিতে বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। আগামী সাত দিনের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এদিন সকাল ১১টার দিকে শুনানি শুরু হয়। শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ঘটনার সময় উপস্থিত ছিলেন না। তাকে ওইদিন গ্রেফতার করা হয়নি। তিনি হামলার নির্দেশ দেননি। তিনি অসুস্থ, চিকিৎসা নিতে হয় তাকে। এই মামলায় শাহজাহান সাহেবকে জামিন দেওয়া হয়েছে। এরপর জয়নুল আবেদীন আদালতে জামিনের পক্ষে কিছু রেফারেন্স তুলে ধরেন।

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিনের বিরোধিতা করে বলেন, আসামি একটি দলের মহাসচিব, তার ডাকে সারাদেশ থেকে লোকেরা আসে। হামলা করেন। পরে আদালত জামিন না দিয়ে রুল দেওয়ার কথা জানান।

আদালত জানান, আমরা রুল দিচ্ছি। এ সময় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফজলুর রহমান খান, সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও বদরুদ্দোজা বাদল উপস্থিত ছিলেন।

নিত্য নতুন খবর পেতে দৈনিক আমাদের মাতৃভূমির সঙ্গেই থাকুন ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে কেন জামিন নয় : হাইকোর্টের রুল

আপডেট সময় ০৩:৪২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩