ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে: চিফ হুইপ শেখ হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন শিক্ষামন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সারা দেশে মাটি পরীক্ষা চলছে : কৃষিমন্ত্রী পলাশের আনারস স্বাদে অতুলনীয়, বাড়ছে চাহিদা স্ত্রীর পরকীয়ার জেরে দুই মেয়েকে হত্যা করলেন বাবা! জাপানি প্রধানমন্ত্রীর উপহারের মন্তব্যে বিপাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার মানোন্নয়নে সুইডেনের সহায়তা চান স্বরাষ্ট্রমন্ত্রী

সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়া থাকার কারণে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর ফলে দ্বীপটিতে শতাধিক পর্যটক আটকা পড়েছেন।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৮টায় জাহাজ চলাচল বন্ধ রয়েছে বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

তিনি বলেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। তবে সেন্টমার্টিনে কত সংখ্যক পর্যটক অবস্থান করছেন তা জানা নেই।”

এদিকে, জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, মঙ্গলবার তিনটি জাহাজে করে ৭ শতাধিক পর্যটক সেন্টমার্টিনে যান। তার মধ্যে শতাধিক পর্যটক ফেরেননি। আবহাওয়া স্বাভাবিক হলে জাহাজ চলাচল শুরু হবে। তখন সেন্টমার্টিনে থাকা পর্যটকদের ফিরিয়ে আনা হবে।

এর আগে, ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর কারণে মঙ্গলবার (৫ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতর বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না : অর্থমন্ত্রী

সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

আপডেট সময় ১২:৫৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩