ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

ভোটাররা যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ভোট দিতে পারে: শেরপুরে ইসি আলমগীর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ হয় তাহলে অবশ্যই সে নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে। যার ভোট সে নিজেই দিবেন এবং যাকে খুশি তাকেই দিবেন এটার জন্য নির্বাচন কমিশন প্রত্যেক ভোটার, প্রত্যেক প্রার্থীর প্রতি সমান আচরণ, সমান সুযোগ এবং প্রত্যেক প্রার্থী যেন তার নির্বাচনী আচরণবিধি মেনে তা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারে এবং তার কর্মীরা যাতে প্রচার-প্রচারণা চালাতে পারে সে ব্যবস্থা করেছে। এছাড়াও ভোট কেন্দ্রে গিয়ে ভোটারা যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে এবং প্রার্থীদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

তিনি আরো বলেন, জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনীর ও নির্বাচনী ব্যবস্থাপনার সাথে যারা জড়িত আছে সবাই সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার আশ্বাস দিয়েছে এবং আমার মনে করি যে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। অতীতে জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়ন ছিলো প্রয়োজন হলে এবারো নেয়া হবে।

সোমবার বিকেলে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনীর ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।

এসময় শেরপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

ভোটাররা যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ভোট দিতে পারে: শেরপুরে ইসি আলমগীর

আপডেট সময় ০৮:৩৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩