ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

সংসদ নির্বাচন দেখতে চান ৮৭ বিদেশি পর্যবেক্ষক

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসতে চান ৮৭ জন বিদেশি পর্যবেক্ষক। এ জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন তারা।

মঙ্গলবার (২৭ নভেম্বর) সংস্থাটির দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলছেন, যারা আবেদন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তা পাঠানো হচ্ছে মতামত নেওয়ার জন্য। সেখান অনাপত্তি এলেই অনুমোদন দেওয়া হবে।

যেসব সংস্থার সদস্যরা আবেদন করেছেন তাদের মধ্যে উগান্ডার ১১ জন নাগরিক আসতে চান আফ্রিকান ইলেকটোরাল অ্যালায়েন্স থেকে, ইউরোপীয় ইউনিয়নের চারজন, বার্তা সংস্থা অ্যাজেন্সি ফ্রান্স প্রেসের ১২ জন, আবুধাবি থেকে একজন, ভারতের এনডিটিভির দুজন, সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট ফোরামের চারজন, ব্রিটিশ হাইকমিশনের একজন, ইন্টারন্যাশনাল পার্লামেন্টিয়ান কংগ্রেসের তিনজন, সুইডিশ রেডিও থেকে একজন, জাপানের একজন, জার্মানির দুজন (একজন সাংবাদিক), ইতালি থেকে একজন ও অস্ট্রেলিয়ান দূতাবাসের একজন ভোট পর্যবেক্ষণ করতে চান। এছাড়া রয়টার্সসহ আরও কয়েকটি সংস্থা থেকেও আবেদন করা হয়েছে।

এদিকে ৩৪টি দেশ ও চারটি সংস্থার ১১৪ জনকে ভোট দেখতে আমন্ত্রণ জানিয়েছে ইসি। তবে তাদের আবেদন করতে হবে না। কেবল আগ্রহের কথা জানালেই সব ব্যবস্থা নেবে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বিদেশিরা ভোট পর্যবেক্ষণের আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

সংসদ নির্বাচন দেখতে চান ৮৭ বিদেশি পর্যবেক্ষক

আপডেট সময় ০৮:৩৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩