ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুকুরেরহাট ডিগ্রি কলেজে প্রহসনের নিয়োগ পরীক্ষার অভিযোগ, ফল স্থগিত ও তদন্ত দাবি মেহেরপুর জেনারেল হাসপাতালের ডা. মাহবুবের অপকর্ম ঢাকতে মানববন্ধন কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন

মাদারিপুরের কালকিনিতে আ.লীগের দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দফায়-দফায় সংঘর্ষ থামাতে মাঠে পুলিশ।
মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে দফায়-দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ছয় সমর্থক আহত হয়েছে। গতকাল রোববার (২৬ নভেম্বর) রাতে উপজেলা সদরের মাছবাজারে এ ঘটনা ঘটে।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে খবর পেয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা সিদ্দিকীকে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করা হয়। আজ রাতে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সভা করে এ সিদ্ধান্ত জানায়। সভা শেষে তাহমিনা সিদ্দিকীর অনুসারীরা কালকিনি শহরে একটি মিছিল বের করে মাছবাজারের দিকে যায়। এ সময় আব্দুস সোবহান গোলাপের সমর্থকরাও একটি মিছিল বের করে। এ সময় তাহমিনা সিদ্দিকীর অনুসারী এনায়েত নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম সরদারের উপর প্রতিপক্ষের লোকজন একটি ঢিল ছোড়ে। পরে এ নিয়ে দুই পক্ষের সমর্থকরাই সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনার পর পরই কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কালকিনি থানার ওসি নাজমুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী বলেন, আমার সমর্থক সালাম সরদারের উপর প্রতিপক্ষের লোকজন হামলা করে। এরপর উত্তেজনার সৃষ্টি হয়।

এ ব্যাপারে জানতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের মোবাইল ফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুকুরেরহাট ডিগ্রি কলেজে প্রহসনের নিয়োগ পরীক্ষার অভিযোগ, ফল স্থগিত ও তদন্ত দাবি

মাদারিপুরের কালকিনিতে আ.লীগের দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

আপডেট সময় ০২:০২:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩