ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুকুরেরহাট ডিগ্রি কলেজে প্রহসনের নিয়োগ পরীক্ষার অভিযোগ, ফল স্থগিত ও তদন্ত দাবি মেহেরপুর জেনারেল হাসপাতালের ডা. মাহবুবের অপকর্ম ঢাকতে মানববন্ধন কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের যুবলীগ নেতা খন্দকার মঞ্জুরের অভিনন্দন

এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৩ এর ফল প্রকাশিত হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে এই ফল প্রকাশিত হয়।

উক্ত ফলাফলে যারা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদ।

তিনি এক বার্তায় বলেন, শুধু এইচএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফলাফল করলেই কাজ শেষ হলো না। শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো ফলাফল করতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি পিতা-মাতা সহ গুরুজনদের সম্মান করতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের কান্ডারী। আগামীতে আরও ভালো ফলাফল অর্জণ করে দেশ ও জাতির কল্যাণে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়তে হবে। লেখাপড়ার সাথে সাথে প্রতিটি শিক্ষার্থীকে নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তিতে এগিয়ে চলেছে। আধুনিক এই বাংলাদেশে তথ্য প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হওয়ার বিকল্প নেই। নিজের পাশাপাশি সমাজকে মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন প্রকার অপকর্ম এবং জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করতে হবে।সর্বোপরি নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশের কল্যাণে আত্মনিয়োগ রতে হবে। এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী আগামীতে আরো ভালো ফলাফল করুক এই কামনা করছি। সেই সাথে তিনি কৃতি শিক্ষার্থীদের অভিভাবকদেরও অভিনন্দন জানিয়েছেন। আর যারা এবার অকৃতকার্য হয়েছে আগামীতে তাদেরকে আরো ভালো ভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন যুবলীগ নেতা আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুকুরেরহাট ডিগ্রি কলেজে প্রহসনের নিয়োগ পরীক্ষার অভিযোগ, ফল স্থগিত ও তদন্ত দাবি

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের যুবলীগ নেতা খন্দকার মঞ্জুরের অভিনন্দন

আপডেট সময় ০১:১৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩