ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

আমাদের মুরব্বি জনগণ: শেখ হাসিনা

ঢাকা: জনগণকে আওয়ামী লীগের শক্তি মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের কোনো মুরব্বি নেই, আমাদের মুরব্বি জনগণ।

রোববার (২৬ নভেম্বর) সকালে গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

শেখ হাসিনা বলেন, আমাদের অগণিত নেতা-কর্মী আছে, জনগণের সমর্থন আছে। কারও তোষামোদি করে ক্ষমতায় থাকতে হবে সেই রাজনীতি বঙ্গবন্ধুর কন্যা করে না।

বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় দেশের মানুষ শান্তি পেয়েছে, স্বস্তি পেয়েছে, মানুষ ভালো থাকতে শুরু করেছে। আগামী নির্বাচনে জনগণ আমাদেরকে ভোট দিলে, আমরা সরকার গঠন করতে পারলে উন্নয়ন অব্যাহত থাকবে।

সবার জন্য কাজ করার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের সেবক হিসেবে কাজ করছি। দলমত নির্বিশেষে সবার দায়িত্ব আমার। তারা আমার পরিবার।

বিএনপি দেশের মানুষের কল্যাণ চায় না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, জনগণের ওপর তাদের আস্থা-বিশ্বাস নেই। সেজন্য তারা ষড়যন্ত্র-চক্রান্ত করছে।

নাশকতা এবং অগ্নি-সন্ত্রাসের বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াত দুষ্ট-চক্র যেন মানুষের ভাগ্য নিয়ে খেলতে না পারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

আমাদের মুরব্বি জনগণ: শেখ হাসিনা

আপডেট সময় ০৩:৫৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩