ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেহেরপুর জেনারেল হাসপাতালের ডা. মাহবুবের অপকর্ম ঢাকতে মানববন্ধন কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ সোহাগকে আটক করেছে র‍্যাব-৫

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ সোহাগ (২১) নামে এক যুবকে আটক করেছে র‌্যাব। আটক সোহাগ পাবনা জেলার ঈশ্বরদী থানার দরি নাড়িচা গ্রামের মৃত মাইনের ছেলে।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার বুলনপুর মালপুকুরস্থ এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় একটি অটোরিকশা তল্লাশীকালে একজন যাত্রী অস্বাভাবিক আচরণ শুরু করে। পরবর্তীতে ওই যাত্রীর দেহতল্লাশি কালে ০১টি বিদেশি পিস্তল, ০২টি ম্যাগাজিন ০৫ রাউন্ড পিস্তলের গুলি পাওয়া যায়। পরে সোহাগ নামে ওই অটোযাত্রীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া সোগাগ জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র ও গুলি সংগ্রহ করে সে পাবনা নিয়ে যাচ্ছিল।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুর জেনারেল হাসপাতালের ডা. মাহবুবের অপকর্ম ঢাকতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ সোহাগকে আটক করেছে র‍্যাব-৫

আপডেট সময় ০৭:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩