ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

রামপালে চোরাই গরু উদ্ধার, চোর চক্রের মূলহোতা আটক

বাগেরহাটের রামপালে থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই গরুসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে।আটককৃত চোরদের মঙ্গলবার (২১ নভেম্বর) পুলিশ বিজ্ঞ আদালতে পাঠিয়েছে।আটককৃতরা হলেন, চোর চক্রের মূলহোতা উপজেলার রামপাল সদর ইউনিয়নের রামপাল গ্রামের মৃত কাদের খাঁ’র ছেলে মো. কবির খাঁ(৫০), একই এলাকার মৃত শাহজাহান শেখ’র ছেলে জাহিদ শেখ(৪২) ও জেলার ফকিরহাট উপজেলার মাসকাটা এলাকার মোহাম্মদ আলী শেখ’র ছেলে মো. জামাল শেখ(৩২)।

সোমবার রাতে থানা পুলিশ গোপনসূত্রে খবর পায় যে, রামপাল খেয়াঘাট এলাকায় চোর চক্রের মূলহোতা কবির উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গরু চুরি করে এনে তার নিজ বাড়ির গোয়াল ঘরে রেখেছে।এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর চিন্ময় মন্ডল’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল গোয়াল ঘরে অভিযান চালায়। সে সময় পুলিশ কবিরের গোয়ালে থানা ৪টি গরু উদ্ধার করে। উদ্ধার গরুর আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৩০ হাজার টাকা।

এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইনচার্জ এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান, গতরাতে অভিযান চালিয়ে চোরাই গরুসহ গরুচোর চক্রের মূলহোতা কবিরসহ আরো দুইজনকে আটক করা হয়েছে এবং আজ (২১ নভেম্বর) আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

রামপালে চোরাই গরু উদ্ধার, চোর চক্রের মূলহোতা আটক

আপডেট সময় ০৩:২৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩