ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

রাজধানীতে নাশকতার অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

গ্রেপ্তার আসামিরা হলেন- মো. রাকিব শেখ (২৬), মো. মাসুম (৩২), মো. আলমগীর (৩৮), মো. রাসেল (৩৮) ও মো. জাহাঙ্গীর আলম(৫৫)।

এদের মধ্যে মো. রাকিব শেখকে নাশকতার হোতা বলছে পুলিশ। রাকিব আদাবর থানার যুবদলের যুগ্ম আহ্বায়ক।

সোমবার (২০ নভেম্বর) সকালে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র পুলিশ সুপার (এএসপি) শিহাব করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার (১৯ নভেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত কেরানীগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে কেরানীগঞ্জ থেকে মো. রাকিব শেখ (২৬) এবং মোহাম্মদপুর থেকে বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়।

এএসপি আরও বলেন , গত কয়েকদিন ধরে চলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধ ও হরতালের নামে গ্রেপ্তার রাকিব শেখের নেতৃত্বে ও পরিকল্পনায় মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সহিংসতা ও নাশকতার ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা যায়। আসামি রাকিব শেখের নেতৃত্বে তার সহযোগী সন্ত্রাসীরা মিলে মোহাম্মদপুর থানা এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায় এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীদের জখম করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।

তিনি বলেন, এছাড়াও রাকিব শেখের বিরুদ্ধে আগেও রাজধানীর বিভিন্ন থানায় ৮টির বেশি মামলা রয়েছে। গ্রেপ্তার রাকিব শেখ ও অনুসারীদের এ সকল নাশকতা ও সহিংসতার খবর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে তিনি আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় এবং সর্বশেষ কেরানীগঞ্জ জেলায় আত্মগোপন করে। পরে আত্মগোপনে থাকাবস্থায় ঢাকা মাওয়া হাইওয়ে আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড থেকে র‌্যাব-২ কর্তৃক গ্রেপ্তার হয়।

এএসপি বলেন, গ্রেপ্তার মাসুম ও আলমগীর বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধ ও হরতালের নামে ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় সহিংসতা ও নাশকতার ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা যায়। মাসুম ও আলমগীর এর নেতৃত্বে তার সহযোগী সন্ত্রাসীরা মিলে ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায় এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীদের জখম করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

তিনি বলেন, গ্রেপ্তার রাসেল ও জাহাঙ্গীর আলম বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধ ও হরতালের নামে আদাবর ও মোহাম্মদপুর এলাকায় সহিংসতা ও নাশকতার ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা যায়। রাসেল ও জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তার সহযোগী সন্ত্রাসীরা মিলে আদাবর ও মোহাম্মদপুর এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

রাজধানীতে নাশকতার অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

আপডেট সময় ১২:৪১:১২ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩