ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার রাস্তায় এপিসিসহ র‌্যাবের ৬০ টহল টিম

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন সংলগ্ন এলাকায় র‌্যাব স্পেশাল ফোর্সেসের বিশেষায়িত যানবাহন এপিসিসহ ৭টি টহল টিম মোতায়েন রয়েছে।

এছাড়া, রাজধানীজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের ৬০টি টহল টিম দায়িত্বপালন করছে।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর নির্বাচন কমিশন সংলগ্ন এলাকায় বিশেষায়িত যানবাহন এপিসিসহ র‌্যাব স্পেশাল ফোর্সেসের ৭টি টহল টিম মোতায়েন করা হয়েছে।

এছাড়াও রাজধানীর নিরাপত্তায় ঢাকায় র‌্যাবের ৬০টি টহল টিম মোতায়েন করা হয়েছে বলে জানান কমান্ডার খন্দকার আল মঈন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকার রাস্তায় এপিসিসহ র‌্যাবের ৬০ টহল টিম

আপডেট সময় ০৭:২৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩