ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুতিনের বিলিয়ন ডলারের রাজপ্রাসাদ রক্ষাকারী ক্ষেপণাস্ত্রব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আত্রাইয়ে বিভিন্ন মসজিদে বনজ ও ফলদ বৃক্ষের চারা বিতরণ পুঁজিবাজার থেকে ১৫০০ কোটি টাকা সংগ্রহ করতে চায় সিটি গ্রুপ ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়লেন ক্যারোলাইন লিভিট চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল করল বিএনপি নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী

ইসিকেন্দ্রিক কঠোর নিরাপত্তা, নাশকতার চেষ্টা হলে ছাড় নয়: ডিএমপি

ঢাকা: রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় প্রধান নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়সহ ঢাকার প্রতিটি আঞ্চলিক কার্যালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মিছিলের নামে নাশকতার চেষ্টা হলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৫ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।

তিনি বলেন, আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশন কার্যালয়কে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যত ধরনের নিরাপত্তা পরিকল্পনা প্রয়োজন তার সবই আমরা নিয়েছি। পাশাপাশি ঢাকায় নির্বাচন কমিশনের সকল কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলের রাজনীতি নিয়ে কোনো কথা নেই, তারা তাদের কর্মসূচি পালন করবে। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যদি বাস পোড়ানো-ভাঙচুরের চেষ্টা করে এবং অরাজকতার মাধ্যমে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করলে ডিএমপি জিরো টলারেন্স নীতিতে আছে। বিন্দুমাত্র অরাজকতা সহ্য করা হবে না।

সন্ধ্যা হলেই বাসে আগুন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে অবরোধের আগেই। বাসে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে। বাস পোড়ানো কোনো রাজনীতির অংশ হতে পারে না। এই অপরাধের সঙ্গে জড়িতদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি নাশকতার জড়িত ১৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

যারা বাইরে থেকে নাশকতা করছেন, আজ অথবা কাল তাদের পুলিশের নেটওয়ার্কে আসতে হবে। নাশতাকারীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। নাশকতাকারীরা উচ্চ পর্যায়ের হোক অথবা নিম্ন পর্যায়ের, কাউকে ছাড় দেওয়া হবে না।

আগুন নেভানোসহ পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডকে এডিট করে অনলাইনে গুজব ছড়ানো প্রসঙ্গে তিনি আরও বলেন, পুলিশের পজিটিভ নিউজ এডিট করে নেগেটিভ বা গুজব হিসেবে প্রচার করা হয়। যারা নাশকতা করছেন, বাসে আগুন দিচ্ছেন তারাই গুজব ছড়াচ্ছে। গুজব প্রতিরোধে সাইবার টিমসহ আমাদের প্রতিটি টিম দিন রাত সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করে যাচ্ছে।

তফসিল ঘিরে কোনো সহিংসতার শঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ঢাকাবাসীকে নিরাপদ রাখতে যত ধরনের আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, ডিএমপি তার সব ব্যবস্থা নিয়েছে। কেউ যদি মিছিলের নামে নাশকতা করার চেষ্টা করে, তাহলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আইনের মধ্যে থেকে যত ধরনের ব্যবস্থা নেওয়া যায়, আমরা সেই সব ব্যবস্থা নিয়েছি এবং সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুতিনের বিলিয়ন ডলারের রাজপ্রাসাদ রক্ষাকারী ক্ষেপণাস্ত্রব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের

ইসিকেন্দ্রিক কঠোর নিরাপত্তা, নাশকতার চেষ্টা হলে ছাড় নয়: ডিএমপি

আপডেট সময় ০৩:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩