ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুতিনের বিলিয়ন ডলারের রাজপ্রাসাদ রক্ষাকারী ক্ষেপণাস্ত্রব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আত্রাইয়ে বিভিন্ন মসজিদে বনজ ও ফলদ বৃক্ষের চারা বিতরণ পুঁজিবাজার থেকে ১৫০০ কোটি টাকা সংগ্রহ করতে চায় সিটি গ্রুপ ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়লেন ক্যারোলাইন লিভিট চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল করল বিএনপি নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী

আন্দোলনের নামে নৈরাজ্য হলে কঠোর অবস্থান নেবে পুলিশ

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, সরকার ও নির্বাচন বিরোধী আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করা হলে পুলিশ কঠোর অবস্থান নেবে। আর নিয়মতান্ত্রিক হলে সুন্দর হওয়ার জন্য সব ধরনের নিরাপত্তা দেবে পুলিশ।

বুধবার (১৫ নভেম্বর) নির্বাচন ভবনে নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসে এ কথা বলেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই নির্বাচন ভবনে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে ডিএমপি।

কমিশনার বলেন, তফসিল ঘোষণা হবে। তাই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য আমি এসেছিলাম। সবার সঙ্গে কথা বললাম।

প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, তফসিল ঘিরে নির্বাচন কমিশন এবং নগরবাসীর নিরাপত্তার জন্য যে সমস্ত কাজকর্ম পুলিশের পক্ষে থেকে করা দরকার- যেমন, নিরাপত্তা তল্লাশি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলো আছে, সেগুলো দেখা।

অবরোধের মধ্যে তফসিল হচ্ছে, বিরোধী দলগুলো বলছে আরো বেশি কঠোর আন্দোলনে যাতে, সে হিসেবে আপনাদের প্রস্তুতি কী- আন্দোলন যদি নিয়মতান্ত্রিক হয়, পুলিশ সেই আন্দোলন যাতে সুন্দরভাবে হয়, সেজন্য পুলিশ নিরাপত্তা বিধান করবে। কিন্তু যদি কোনো নৈরাজ্য হয়, কোনো শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী কোনো কিছু হয়, সেখানে পুলিশ অবশ্যই কঠোর অবস্থান নেবে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিকিউরিটি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব কিছু আমরা করবো।

দুপুর সোয়া একটার দিকে নির্বাচন ভবনে এসে নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করে সোয়া দুইটার দিকে বেরিয়ে যান হাবিবুর রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুতিনের বিলিয়ন ডলারের রাজপ্রাসাদ রক্ষাকারী ক্ষেপণাস্ত্রব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের

আন্দোলনের নামে নৈরাজ্য হলে কঠোর অবস্থান নেবে পুলিশ

আপডেট সময় ০৩:৫১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩