ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুতিনের বিলিয়ন ডলারের রাজপ্রাসাদ রক্ষাকারী ক্ষেপণাস্ত্রব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আত্রাইয়ে বিভিন্ন মসজিদে বনজ ও ফলদ বৃক্ষের চারা বিতরণ পুঁজিবাজার থেকে ১৫০০ কোটি টাকা সংগ্রহ করতে চায় সিটি গ্রুপ ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়লেন ক্যারোলাইন লিভিট চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল করল বিএনপি নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী

সংলাপের কোনো সুযোগ নেই: ওবায়দুল কাদের

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মধ্যে বিএনপির সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠি ওবায়দুল কাদেরের কাছে হস্তান্তর করেন পিটার হাস।

চিঠিটা পড়েছেন কিনা- প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, এক পৃষ্ঠার চিঠি। আমি দেখছি।

সংলাপ আর হচ্ছে কিনা- প্রশ্নে তিনি বলেন, সেটা এখন আর চিন্তায় নেই। সেটা আগে ছিল সে সময় চলে গেছে।

সংলাপ নিয়ে আবারও ওবায়দুল কাদেরকে প্রশ্ন করেন এক সাংবাদিক। সংলাপ কি হচ্ছে না- প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, সে কথা কীভাবে বলবো। কোনো রাজনৈতিক দল, যারা গণতান্ত্রিক চর্চার প্র্যাকটিস করে তারা সংলাপ চায় না, এমন কথা বলতে পারে না। কিন্তু একটা সময় আছে। আজকে নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে, আপনি সংলাপ করবেন কবে, আমি সে কথা বলতে চাই।

বর্তমান পরিস্থিতিতে সংলাপ কি সম্ভব- প্রশ্নে তিনি বলেন, সংলাপের কোনো সুযোগ নেই।

তাহলে বিএনপি ছাড়া কি দেশে আবার নির্বাচন হতে যাচ্ছে- প্রশ্নে তিনি বলেন, এ নিয়ে বিএনপিকে প্রশ্ন করুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুতিনের বিলিয়ন ডলারের রাজপ্রাসাদ রক্ষাকারী ক্ষেপণাস্ত্রব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের

সংলাপের কোনো সুযোগ নেই: ওবায়দুল কাদের

আপডেট সময় ১২:৫১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩