ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

লঞ্চে অগ্নিসংযোগের পরিকল্পনার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

ঢাকা: বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে বরিশালে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের দাবি, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনী তফসিল ঘোষণার পরবর্তী সময়ে বরিশাল-ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করেছিলেন ছাত্রদলের এ দুই নেতা।

বুধবার (১৫ নভেম্বর) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলানিউজকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তার আসামি নির্বাচনী তফসিল ঘোষণার পরবর্তী সময়ে বরিশাল-ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করেছিলেন। এছাড়াও গত ২৮ অক্টোবর ও পরবর্তী সময়ে রাজধানী ঢাকা ও বরিশালের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার অন্যতম নির্দেশদাতাও ছিলেন ছাত্রদলের এই নেতা রেজাউল করিম।

বুধবার (১৫ নভেম্বর) ভোরে একই তথ্য দিয়েছেন র‌্যাব-৮ এর মিডিয়া সেল ও র‌্যাব-৮ এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

তিনি জানান,আজ বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরের রুপাতলীস্থ র‌্যাব-৮ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে গ্রেপ্তার ছাত্রদল নেতা রেজাউল করিম রনির মা রাশিদা জাহান জানিয়েছেন, মঙ্গলবার ভোররাতে স্ব-রোডের খালার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রনিকে কয়েকজনে নিয়ে যায়। এ সময় ওই বাসায় রনির খালাতো ভাই সায়েম উপস্থিত ছিল।

স্থানীয়রা জানিয়েছেন, রনি বিএনপির লাগাতার কর্মসূচি শুরু হওয়ার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে নিজ বাসার বাইরে অবস্থান করছিলেন।

এদিকে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. জাহিদুল রহমান রিপন দাবি করেছেন, রনিকে নেওয়ার সময় সরকারি সৈয়দ হাতেম আলি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আহাদ হোসেন আবিরকেও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নগরের দপ্তরখানা থেকে নিয়ে যাওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

লঞ্চে অগ্নিসংযোগের পরিকল্পনার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১১:৫৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩