ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

ঢাকার দুই সিটির ৩৭টি ওয়ার্ডে কোনো মাঠ-পার্ক নেই

ঢাকার দুই সিটির ৩৭টি ওয়ার্ডে কোনো মাঠ-পার্ক নেই দাবি করে এলাকাভিত্তিক খেলাধুলা ও সামাজিকীকরণের সুযোগ তৈরি করার উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বক্তারা। 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট আয়োজিত তাদের নিজস্ব কার্যালয়ে ‌‘এলাকাভিত্তিক শিশুদের জন্য মোবাইল প্লে-গ্রাউন্ড’ শীর্ষক মতবিনিময় সভায় আলোচকরা এ দাবি জানান।

তারা আরও বলেন, এলাকাভিত্তিক স্বল্প ব্যবহৃত বা অব্যবহৃত রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রেখে মোবাইল প্লে-গ্রাউন্ড আয়োজন করে খেলাধুলা ও সামাজিকীকরণের সুযোগ তৈরি করা যায়। এতে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব প্রদান ও সামাজিক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মানসিকতা গড়ে ওঠে। এ শহরে সামাজিক বাধা ও সুযোগের অভাবে কিশোরীরা সামাজিকীকরণ থেকে বঞ্চিত। এ কার্যক্রমটির মাধ্যমে কিশোরীদের সামাজিকীকরণের সুযোগ তৈরি হয়েছে।

আয়োজকরা জানান, নানাবিধ সুবিধা বিবেচনায় পশ্চিম ধানমন্ডি শংকর চেয়ারম্যান গলিতে মোবাইল প্লে-গ্রাউন্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর আওতায় শিশুদের দাবা-লুডুসহ বিভিন্ন খেলাধুলা, ছবি আঁকা, ক্রাফটিংসহ বিভিন্ন আয়োজন থাকবে। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার এ এলাকায় মোবাইল প্লে-গ্রাউন্ড আয়োজিত হবে। কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

ঢাকার দুই সিটির ৩৭টি ওয়ার্ডে কোনো মাঠ-পার্ক নেই

আপডেট সময় ১১:০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২