ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

হজের খরচ কমল ৮৩ হাজার টাকা

ঢাকা: আগামী বছর বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে সর্বনিম্ন খরচ হবে পাঁচ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। আর সর্বোচ্চ ছয় লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এক সংবাদ সম্মেলনে বেসরকারিভাবে দুইটি হজ প্যাকেজ ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। তিনি জানান, আগামী বছর ‘সাধারণ প্যাকেজে’ হজ পালনে সর্বনিম্ন খরচ হবে পাঁচ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। গত বছরের তুলনায় কমেছে ৮২ হাজার ৮১৮ টাকা। আর বেসরকারিভাবে ‘বিশেষ প্যাকেজের’ মাধ্যমে হজ পালনে খরচ হবে ছয় লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারিভাবে এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন।

সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য গত ২ নভেম্বর দুইটি প্যাকেজ ঘোষণা করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এরমধ্যে সাধারণ প্যাকেজে খরচ পড়বে পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ হজ প্যাকেজে খরচ পড়বে নয় লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। দুই প্যাকেজেই বিমান ভাড়া পড়বে এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। গতবার যা ছিল এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

হজের খরচ কমল ৮৩ হাজার টাকা

আপডেট সময় ০২:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩