ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

১৫৭ প্রকল্পের আওতায় ১০৪১ অবকাঠামো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫৭টি উন্নয়ন প্রকল্পের আওতায় ১০৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করলেন। ২৪ টি মন্ত্রণালয়ের আওতাধীন এ প্রকল্পগুলোর ব্যয় ৯৭ হাজার ৪৭১ কোটি টাকা।

মঙ্গলবার( ১৪ নভেম্বর) সকালে সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ প্রকল্পগুলো উদ্বোধন করেন তিনি।

এ সময় গণভবনের সঙ্গে ৬৪ টি জেলা প্রশাসকের কার্যালয়সহ সারাদেশে ১০১টি প্রান্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিল।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ জেলার সাতটি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন। এ নিয়ে দেশের ৩২টি জেলা ও ৩৯৪ উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত হলো বলেও জানান তিনি।

এসব প্রকল্প উদ্বোধনের আগে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটি উন্নত সমৃদ্ধ দেশে পৌঁছানোর জন্য পরিকল্পিত উন্নয়ন প্রকল্প নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

বিএনপির আন্দোলন প্রসঙ্গ তুলে ধরে আন্দোলনের নামে উন্নয়ন ব্যাহত করার চেষ্টা চলছে বলে তিনি জানান।

এ সময় আন্দোলনকারীদের সুমতি প্রত্যাশা করেন এবং দেশবাসীকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

১৫৭ প্রকল্পের আওতায় ১০৪১ অবকাঠামো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৫৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩