ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বর্ণিল আয়োজনে দৈনিক আমাদের মাতৃভূমির ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

বর্ণিল আয়োজনে দিন বদলের জাতীয় কাগজ দৈনিক আমাদের মাতৃভূমির ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে ঢাকার কাকরাইলে দৈনিক আমাদের মাতৃভূমির কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ দিন বিকাল ৪টায় স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় দৈনিক আমাদের মাতৃভূমির জন্মদিন উদযাপনের অনুষ্ঠানমালা।

অনুষ্ঠানে বক্তব্যে দৈনিক আমাদের মাতৃভূমির সম্পাদক খাদিজা আক্তার পূর্ণী বলেন, আজ দৈনিক আমাদের মাতৃভূমি ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ৬ বছর পেরিয়ে ৭ বছরে পদার্পণ করছে দৈনিক আমাদের মাতৃভূমি। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীসহ সব সাংবাদিক ভাই-বোন দৈনিক আমাদের মাতৃভূমির সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভানুধ্যায়ীদেরও বর্ষপূর্তির শুভেচ্ছা।

তিনি বলেন, পাঠকপ্রিয় এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি প্রত্যাশা করি, সামনের দিনগুলোতে বাংলাদেশের ইতিবাচক খবর আমরা ছড়িয়ে দিতে চাই বিশ্বব্যাপী। আসুন সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই। বাংলাদেশের গৌরব ছড়িয়ে পড়ুক পৃথিবীজুড়ে।

পূর্ণী বলেন, আশা করি দৈনিক আমাদের মাতৃভূমি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ সংবাদ পরিবেশনের যে জ্বলন্ত দৃষ্টান্ত জাতির সামনে স্থাপন করেছে তা ভবিষ্যতেও অক্ষুণ্ণ থাকবে। ইনশাআল্লাহ।

এ সময় প্রতি বছরের মতো এবারও দৈনিক আমাদের মাতৃভূমির জন্মদিনের আনন্দ আয়োজনে দেশের সরকারের মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, ব্যাংক-ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসায়ী নেতা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ক্রীড়াবিদ, শোবিজ অঙ্গনের তারকা ব্যক্তিসহ নানা পর্যায়ের শুভানুধ্যায়ীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন দৈনিক আমাদের মাতৃভূমি পরিবারকে।

কবি, শিল্পী, সাহিত্যিক, ক্রীড়াবিদ, চলচ্চিত্র ও নাট্যব্যক্তিত্বের পদচারণায় মুখর ছিল অনুষ্ঠানস্থল। দৈনিক আমাদের মাতৃভূমিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ও কূটনীতিকরা।

শুভেচ্ছা জানাতে আরও এসেছিলেন বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, টিভি চ্যানেলের বার্তাপ্রধান, সাংবাদিক নেতা ও জ্যেষ্ঠ সাংবাদিকরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই দৈনিক আমাদের মাতৃভূমির কার্যালয়ে বিরাজ করছে উৎসবের আমেজ। বিভিন্ন বিভাগের কর্মীরা নিজেদের মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছাবিনিময়ের পাশাপাশি উৎসবে আগতদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে বার্তা বিভাগসহ দৈনিকটির অন্য সব বিভাগ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

বর্ণিল আয়োজনে দৈনিক আমাদের মাতৃভূমির ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

আপডেট সময় ০৯:২০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩