ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা: নরসিংদী জেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা এটি।

রোববার (১২ নভেম্বর) দুপুরে তিনি এ সার কারখানা আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি এ সার কারখানা উদ্বোধন উপলক্ষে প্রকাশিত স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাশ সার কারখানা উৎপাদন কার্যক্রমসহ প্রকল্পটির বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

এরপর প্রধানমন্ত্রী কারখানা চত্বরে অনুষ্ঠানস্থলে পৌঁছালে নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার কারখানাটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও ডাক টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার৷

নব নির্মিত পলাশ ইউরিয়া সার কারখানাটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব সার কারখানা। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব কারখানাটি চালু হলে বার্ষিক ৯ লাখ ২৪ হাজার মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদিত হবে। তাহলে সবমিলিয়ে দেশে প্রায় ২০ লাখ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন হবে। এছাড়া এই প্রতিষ্ঠানে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে। বর্তমানে দেশে ২৬ লাখ মেট্রিক টন ইউরিয়া সার চাহিদা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:২৩:১২ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩