ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

মিরপুরে ফের সড়ক অবরোধ শ্রমিকদের, সরিয়ে দিল পুলিশ

ঢাকা: মজুরি বাড়ানোসহ কয়েকটি দাবিতে মিরপুরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলেও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।

ঘণ্টাখানেক বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর গিয়ে দেখা গেছে এমন চিত্র। এর আগে, মিরপুর ১৪ ও ১৩ নম্বর সেকশনের কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা মিছিল নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে ১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেন।

মিরপুর ১০ নম্বর গোলচত্বরে শ্রমিকরা ঘণ্টাখানেক অবস্থান করতে পারেন। পরে পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিকদের প্রধান সড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিকরা সড়কের আশেপাশে অবস্থান নেন। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সকালে শ্রমিকরা সড়কে অবস্থান নিলে যানজটের সৃষ্টি হয়। এতে করে অফিসগামী যাত্রীদের ভোগান্তিতে পড়তে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গার্মেন্টসকর্মী বাংলানিউজকে বলেন, আমরা যে টাকা বেতন পাই, তাতে তো সংসার চলে না। জীবনের তাগিদে রাস্তায় নেমেছি।

পুলিশের এক কর্মকর্তা জানান, পোশাকশ্রমিকেরা সকালে মিরপুর-১৩ এলাকার সড়ক অবরোধ করলেও পরে মিরপুর-১০ নম্বর এলাকায় চলে যান।

শ্রমিকদের ভাষ্য, ন্যূনতম বেতন বাড়ানোর ঘোষণায় তারা সন্তুষ্ট নন। শনিবার কারখানায় কাজে যোগ দিতে গিয়ে তারা দেখেন সবার বেতন সমান হারে বাড়েনি।

পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে গত সপ্তাহে সরকার গঠিত মজুরি বোর্ড ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করে। তবে তা প্রত্যাখ্যান করে আন্দোলন করে যাচ্ছেন শ্রমিকেরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

মিরপুরে ফের সড়ক অবরোধ শ্রমিকদের, সরিয়ে দিল পুলিশ

আপডেট সময় ১২:১৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩