ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ শতাধিক পোশাক কারখানা

সাভার (ঢাকা): মজুরি বৃদ্ধির পরও পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জেরে সাভার, আশুলিয়া ও ধামরাই মিলে প্রায় ১৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কারখানার শ্রমিকরা সকালে এসে আবার যার যার বাসায় চলে গেছেন।

তবে এসব অঞ্চলে শান্ত পরিবেশ বিরাজ করছে।
শনিবার (১১ নভেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন আশুলিয়া শিল্পায়ন পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম।

তিনি বলেন, যেসব কারখানা শ্রমিকরা কাজ করতে আগ্রহী সেগুলোতে কাজ চলছে৷ তাদের কাজ চলমান থাকবে। তবে বেশ কয়েকটি ফ্যাক্টরি বন্ধ। এসব কারখানার শ্রমিকরা চলে যায় এবং বিভিন্ন উচ্ছৃঙ্খলতা প্রকাশ করে। এমন ১০০ কারখানা তারা অনির্দিষ্ট কালের জন্য শ্রম আইনে ১৩ এর ১ ধারায় বন্ধ রয়েছে।

তবে সাভার ও আশুলিয়ার সামগ্রিক পরিবেশ-পরিস্থিতি ভালো বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, খোলা কারখানাগুলোর শ্রমিকরা কাজ করছেন। আর কাজের পরিবেশ ধরে রাখার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় তৎপর রয়েছি।

সকাল থেকে দেখা গেছে, আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া, নরশিংহপুর, ছয়তলা, জিরাবো এলাকার দুই পাশে থাকা পোশাক কারখানাগুলো প্রায় বন্ধ রয়েছে। কারখানাগুলোর সামনে সাঁটিয়ে দেওয়া হয়েছে নোটিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ শতাধিক পোশাক কারখানা

আপডেট সময় ১১:১৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩