ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত বরগুনার তালতলীতে নদীর তীরে ভেসে এলো বিশাল আকারে মৃত তিমি বড়লেখায় মিথ্যা মামলার অভিযোগে সোনাহর আলীর সংবাদ সম্মেলন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে প্রকৌশলী আতিকুল ইসলাম বেরোবির বিজয়-২৪ হলে আধুনিকায়িত রিডিং রুম ও মসজিদ উদ্বোধন বিএনপি’র কান্ডারী ছাত্রনেতা তপন মাহমুদকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় মোহাম্মদপুরবাসী নওগাঁয় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও মদ জব্দ

ডিসেম্বরের শুরুতে রাস্তায় লক্কর-ঝক্কর গাড়ি না নামানোর নির্দেশ

  • রাজু আহমেদ, ঢাকা
  • আপডেট সময় ০৬:৫৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • ৮৬৬ বার পড়া হয়েছে

আগামী ৩০ নভেম্বরের পর থেকে ঢাকার সড়কে রঙচটা, লক্কর-ঝক্কর ও জরাজীর্ণ যানবাহন না নামানোর নির্দেশ দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এ ধরনের গাড়ি চালালে বিআরটিএ আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১ নভেম্বর) রাজধানী ঢাকার সব পরিবহন কোম্পানির কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। বুধবার (২ নভেম্বর) বিষয়টি সাংবাদিকদের জানিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি।

চিঠিতে বলা হয়, রঙচটা ও জরাজীর্ণ গাড়িগুলো মেরামত ও নতুনভাবে রং করে রাস্তায় নামানোর জন্য আগে একাধিকবার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরও কিছু গাড়ি এখনো রঙচটা, লক্কর-ঝক্কর ও জরাজীর্ণ অবস্থায় চলাচল করছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

এতে আরও বলা হয়, আমরা লক্ষ্য করছি, এখনো অনেক গাড়ির বডি জরাজীর্ণ, জানালা-দরজার কাচ ভাঙা। সামনে বা পেছনের লাইট ভাঙা, কালো ধোঁয়া নির্গমন, ভেতরের ফ্যান অচল অবস্থায় চলাচল করছে। এমনকি কোনো কোনো বাসের সিট অতিরিক্ত আকারে ছোট করা হয়েছে যেখানে যাত্রীরা বসতে পারেন না। এটি আইনগত জঘন্য অপরাধ।

তাই রাজধানীতে এসব গাড়ি আগামী ৩০ নভেম্বরের পর সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই চলাচল করতে দেবে না এবং বিআরটিএ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডাম্পিং করাসহ আইনানুগ ব্যবস্থা নেবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই

ডিসেম্বরের শুরুতে রাস্তায় লক্কর-ঝক্কর গাড়ি না নামানোর নির্দেশ

আপডেট সময় ০৬:৫৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২