ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

স্মার্ট বাংলাদেশের জন্য নিজেদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলব: আইজিপি

ঢাকা: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ধীরে ধীরে আমরা সবাই স্মার্ট কার পার্কিংয়ে অভ্যস্ত হব। স্মার্ট বাংলাদেশের জন্য নিজেদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলব।

বুধবার (৮ নভেম্বর) রাজধানীর গুলশানে ডিএনসিসির নগরভবনে আয়োজিত ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন কার্যক্রম যখন আমরা স্মার্টলি সম্পাদন করতে পারি, তখনই আমরা নিজের দেশের স্মার্ট নাগরিক হিসেবে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারব। গুলশান এলাকার বাসিন্দাদের উদ্যোগে এনওসিসি স্থাপন করা হয়েছে। এনওসিসি স্থাপনের পরে অপরাধ প্রবণতা কমেছে, ফলে ইতিবাচক একটি পরিবর্তন লক্ষ্য করেছি। এতে এ এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের রহস্য উদঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হচ্ছি।

তিনি বলেন, বিদেশে গিয়ে বিভিন্ন জায়গায় কার পার্কিং সিস্টেম দেখি, সেই ধরনের একটি কার পার্কিং ব্যবস্থা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আমাদের পুলিশ হেডকোয়ার্টারে স্মার্ট কার পার্কিংয়ের ব্যবস্থা করেছি। সেখানে দেড়শ গাড়ি পার্ক করা যাবে। রমনা ও আমাদের কন্ট্রোলরুমে কার পার্কিংয়ের ব্যবস্থা করেছি। ঢাকা শহরের যানজট কমানো ও যানবাহনগুলোকে আইনের আওতায় আনতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমানসহ অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

স্মার্ট বাংলাদেশের জন্য নিজেদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলব: আইজিপি

আপডেট সময় ১২:৩৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩