ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

তরুণীর সঙ্গে অশ্লীল কথোপকথনের অডিও ফাঁস : এমপি এনামুলের শাস্তির দাবি অত্র এলাকাবাসীর

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক তরুণির সঙ্গে রাজশাহী-০৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের অশ্লীল কথোপথনের একটি অডিও ফাঁসের ঘটনায় রাজশাহীতে বইছে প্রতিবাদ ও সমালোচনার ঝড়। একের পর এক নারীর সঙ্গে এমপি এনামুলের অডিও-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ায় তার শাস্তির দাবিতে রাজশাহীতে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (০৮ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে ‘সচেতন বাগমারাবাসী’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
মানবন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, গত সোমবার (৬ নভেম্বর) ফেসবুকে এক তরুণির সঙ্গে মোবাইল ফোনে এমপি এনামুলের কথোপকথনের একটি ‘অশ্লীল অডিও’ ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া এই অশ্লীল অডিওতে যিনি কথা বলছেন, সেই কণ্ঠস্বর এমপি এনামুলেরই।
বক্তারা আরো বলেন, এর আগেও চলতি বছরের ৫ এপ্রিল ৫ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে অন্য এক তরুণীর সঙ্গে এমপি এনামুলকে অশ্লীল ভাষায় কথা বলতে দেখা গেছে। তাই একজন আইন প্রণেতার এমন দুশ্চরিত্র আমাদের কারও কাম্য নয়। এজন্য আমরা প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানাচ্ছি, এমন একজন ব্যক্তিকে যাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া না হয়।
তারা আরো বলেন, ‘সরকারি চাকরি দেয়ার নাম করে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে এমন এমন অসংখ্য তরুণি ও নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছেন এমপি এনামুল। তার কারণে আমরা বাগমারাবাসী দেশের কোথাও মুখ দেখাতে পারি না। এজন্য আমরা তার শাস্তি দাবি করছি।

মানবন্ধনে বক্তারা আরো বলেন, শুধু নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত তাই নয়; বাগমারায় এমপি এনামুল অনিয়ম-দুর্নীতির রাজত্ব কায়েম করেছে। বিভিন্ন স্কুল-কলেজে নিয়োগের নামে লাখ লাখ টাকা নিয়ে রেখেছেন, করেছেন নানা নিয়োগবাণিজ্যও। আমরা সামনের দিনে এমন দুর্নীতিবাজ ও নারীবাজ মানুষকে এমপি হিসেবে দেখতে চাই না।

মানববন্ধনে অন্যদের মধ্যে বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, গোবিন্দুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এম.এম এনামুল হক, আউচপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সভাপতি হাফিজুর রহমান, রাজশাহী জেলা মৎসজীবী লীগের দপ্তর সম্পাদক আবু রায়হান, আউচপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন। কর্মসূচিতে বাগমারা উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার কয়েক শত মানুষ অংশগ্রহণ করে।

এসব বিষয়ে জানতে রাজশাহী-০৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে আগের ভিডিও ভাইরাল সম্পর্কে এমপি এনামুল হক ওই সময় গণমাধ্যমে বলেছিলেন, তিনি নিজেও সেই ভিডিওটি শুনেছেন। কিন্তু ওইটা বানোয়াট ও ভুয়া। এমনকি তার আইডি হ্যাক করে প্রতিপক্ষ এটা করেছে বলে ওই সময় দাবি করেছিলেন এমপি এনামুল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

তরুণীর সঙ্গে অশ্লীল কথোপকথনের অডিও ফাঁস : এমপি এনামুলের শাস্তির দাবি অত্র এলাকাবাসীর

আপডেট সময় ০৬:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩