ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট সাহসিকতা ও পেশাগত অবদানে নৌবাহিনীর ৪০ সদস্যকে পদক জুনে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় অটোর ধাক্কায় আড়াই মাসের শিশু আহত, আইসিইউতে ভর্তি বীজের নামে কোটি টাকার লুটপাট, বিএডিসির প্রকল্পে পিডি হুমায়ূনের দুর্নীতির সাম্রাজ্য সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চান কিম ময়মনসিংহে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এনসিটিবিতে পদায়ন নিয়ে সমালোচনা, চার দিনেই ওএসডি জাহিদা বেগম

ছাত্র-ছাত্রী, পেশাজীবীদের সুবিধায় মেট্রোরেলের নতুন সময়

ঢাকা: ছাত্র-ছাত্রী ও পেশাজীবীদের যাতায়াতের সুবিধার্থে উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে মেট্রো চলাচলে নতুন সময় ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (৮ নভেম্বর) থেকে সকাল ৭টা ১০ মিনিট থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল যাবে মেট্রোরেল।

১০ মিনিট পর আরেকটি করে ট্রেন ছেড়ে যাবে।
সকালের প্রথম দুই মেট্রোরেলে এমআরটি ও র‌্যাপিড পাস যারা ব্যবহার করে তারা ভ্রমণ করতে পারবেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরটি লাইন-৬ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী ও পেশাজীবীদের যাতায়াতের সুবিধার্থে শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭ টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুটি মেট্রো ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। মেট্রো ট্রেন দুটি বর্তমানে চালু সব মেট্রোরেল স্টেশনে থামবে।

এর গত আগে ৪ নভেম্বর উত্তরা-মতিঝিল রুটে মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ নভেম্বর) থেকে যাত্রী চলাচল শুরু হয় এ রুটে। শুরুতে মতিঝিল-উত্তরা রুটে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে সংশোধনী এনে মেট্রো কর্তৃপক্ষ জানায়, সোমবার (৬ নভেম্বর) থেকে সকাল সাড়ে ১১টার পর থেকে শুধু মতিঝিল থেকে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের দিকে যেতে ফিরতি ট্রেনগুলোয় যাওয়া যাবে। মতিঝিল থেকে এমআরটি ও র‌্যাপিড পাস যাত্রীরা সর্বশেষ ১২ টায় মেট্রোরেলে যেতে পারবে।

তবে কেবল যেতে পারবে তারাই যাদের এমআরটি পাস, র‌্যাপিড পাস এবং বেলা সাড়ে ১১টার আগে সিঙ্গেল জার্নি টিকিট কেনা আছে। এর বাইরে নতুন করে টিকিট কিনে কেউ সচিবালয় বা মতিঝিল স্টেশন থেকে উত্তরা-মিরপুর অভিমুখে মেট্রোয় যেতে পারবে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান

ছাত্র-ছাত্রী, পেশাজীবীদের সুবিধায় মেট্রোরেলের নতুন সময়

আপডেট সময় ০৮:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩