ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ফার্মগেটের আগেই পূর্ণ মেট্রো, ভিড় ঠেলে মতিঝিলে যাত্রা

ঢাকা: ১০ মিনিট পরপর ছেড়ে আসলেও উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রতিটি মেট্রোরেলে প্রচণ্ড ভিড় দেখা গেছে। ফার্মগেট স্টেশনে পৌঁছানোর আগেই পূর্ণ হয়ে আসছে মেট্রো।

সেখানে অল্প কিছু যাত্রী নামলেও উঠছে তার কয়েকগুণ।
মঙ্গলবার (০৭ নভেম্বর) মেট্রোরেলে যাত্রীদের চাপ গত দুইদিনের চেয়ে আরও বেশি দেখা গেছে। উত্তরা থেকে আসা মেট্রো যাত্রীদের অধিকাংশের গন্তব্য মতিঝিল ও সচিবালয় স্টেশন।

এদিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে প্রতি ১০ মিনিট পরপর ছেড়ে যাচ্ছে মেট্রোরেল। মতিঝিল থেকে উত্তরা উত্তর এবং উত্তরা উত্তর থেকে মতিঝিল উভয়দিকেই যথাসময়ে মেট্রো ছেড়ে যাচ্ছে।

ফার্মগেট মেট্রো স্টেশনে সরেজমিনে দেখা যায়, এ স্টেশনে উভয় দিকের যাত্রীরা ওঠানামা করছেন। স্টেশনটি সকাল সাড়ে ৭টা থেকে মানুষের পদচারণায় পূর্ণ। মতিঝিলগামী মেট্রোতে ভিড় থাকলেও ফার্মগেট থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়া যাত্রীদের সংখ্যা তুলনামূলক কম।

ফার্মগেট স্টেশন থেকে ওঠা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মজীবী যাত্রী সজিব হোসেন বাংলানিউজকে বলেন, ফার্মগেটের মনিপুরীপাড়ার বাসা থেকে মতিঝিল যেতে আগে এক ঘণ্টা লেগে যেতো। এখন বাসা থেকে অফিস যেতে মাত্র ১০ মিনিট লাগছে। আমার দৈনিক যাওয়া আসার সময় বাঁচছে এক ঘণ্টারও বেশি। বিকেলেও মেট্রো চালু হলে দৈনিক দুই ঘণ্টা সময় বাঁচবে।

আর মেট্রোরেলে এসে ফার্মগেট স্টেশনে নামা শাহরিয়ার বলেন, পল্লবী স্টেশন থেকে উঠে দেখি অনেক মানুষ মেট্রোরেলে। আগেও যখন আগারগাঁও পর্যন্ত মেট্রো যেতো, তখন সে পর্যন্ত গিয়ে বাসে উঠতাম। সে সময় আগারগাঁও মোটামুটি ভিড় হতো। এখন সরাসরি ফার্মগেটে নামায় আর বাসের ঝাঁকি পোহাতে হচ্ছে না।

বিকেলেও অফিস শেষেও মতিঝিল থেকে মেট্রোরেল চলাচল করলে অফিস যাত্রার দীর্ঘ ভোগান্তি কমে আসবে বলে অভিমত জানান যাত্রীরা।

অন্যদিকে মতিঝিল ও সচিবালয় থেকে ফিরতি পথে যাত্রী ছিল একেবারেই কম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

ফার্মগেটের আগেই পূর্ণ মেট্রো, ভিড় ঠেলে মতিঝিলে যাত্রা

আপডেট সময় ১২:৪৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩