ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কাতারে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত

ফেনী: কাতারে একটি মোটরসাইকেল দোকানে অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে তিনজন বাংলাদেশি ও দুজন পাকিস্তানি।

নিহত তিন বাংলাদেশির মধ্যে দুজনের বাড়ি ফেনীতে। অপরজনের বাড়ি নোয়াখালীর সেবার হাটে।
রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কাতারের ফিরোজ আবদুল আজিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন বাংলাদেশি হলেন- ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া সোনাপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে মীর হোসেন, ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দিন মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা মাহফুজ ও অপরজন লিটনের বাড়ি নোয়াখালীর সেবার হাটে।

দাগনভূঞার জায়লস্কর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন ও ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাহার উদ্দিন বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত

আপডেট সময় ১০:৩৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩