ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ঢাকায় পুলিশ হত্যা: আরেক আসামি গ্রেপ্তার

ঢাকা: গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজ হত্যা মামলার অন্যতম আরেক আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

সোমবার (৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজ হত্যা মামলার অন্যতম আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে ৩ নভেম্বর আমিরুল হত্যার ঘটনায় সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আনসার উদ্দিনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

পরদিন গাইবান্ধার পলাশবাড়ী যুবদলের আহ্বায়ক শামীম রেজা ওরফে শিন্টা শামীম ও সুলতান নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের পুলিশ হেফাজতে নেয় পল্টন থানা পুলিশ।

এ ছাড়া মামলাটিতে বরগুনা সদরের পুরিরখাল এলাকার শহিদুল্লাহ মুসুল্লি নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩১ অক্টোবর তাকে দুদিনের রিমান্ডে পাঠান আদালত।

পুলিশ কনস্টেবল আমিরুল হত্যার দিন ২৮ অক্টোবর রাতেই পল্টন থানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬৪ জনের নামে মামলা দায়ের করেন ডিবির মিরপুর বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মাসুক মিয়া।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

ঢাকায় পুলিশ হত্যা: আরেক আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩