ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

অবরোধের সমর্থনে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ

সারাদেশে চলমান ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। সোমবার (৬ নভেম্বর) ঢাকা আইনজীবী সমিতির সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়। তারা গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি ও অবিলম্বে সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা বলেন, সরকারকে লাল কার্ড দেখাতে আমরা এখানে দাঁড়িয়েছি। সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে পাঠিয়ে দেশকে কারাগারে পরিণত করেছে। আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করে ছাড়ব।

তারা বলেন, বিএনপি নেতাকর্মীদের জেলে দিয়ে দলটিকে শেষ করতে পারবেন না। জনগণের মধ্য থেকে নেতৃত্ব এগিয়ে আসবে।

নেতারা বলেন, এই আন্দোলন শুধু বিএনপির না। সাধারণ মানুষও এই আন্দোলনে সম্পৃক্ত। নির্দলীয় সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। আগামী সপ্তাহে আরও কঠোর কর্মসূচি আসছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

অবরোধের সমর্থনে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০২:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩