ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

গাজীপুরে পেট্রল ঢেলে বাসে আগুন

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

বাসচালক ও এলাকাবাসী জানায়, কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার একটি কারখানার শ্রমিক আনতে কেপি পরিবহনের একটি বাস গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় যাচ্ছিল। এক পর্যায়ে সফিপুর বাজার এলাকায় পৌঁছালে অন্য একটি বাসের কারণে চালক তার বাসের গতি কমায়। এ সময় চার থেকে পাঁচজন যুবক দৌড়ে বাসে ওঠে। পরে তারা গাড়িতে পেট্রল ঢেলে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে বাসের ভেতরের ও সামনের বেশির ভাগ অংশ পুড়ে গেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, ভোরে দুর্বৃত্তরা ওই বাসে দেয়। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

গাজীপুরে পেট্রল ঢেলে বাসে আগুন

আপডেট সময় ১২:৩০:২০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩